Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সৌরভের হার্টে তিনটি ব্লকেজ, একটি ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, বাকি দুটি পরিস্থিতি বুঝে

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টে সফল ভাবেই প্রাথমিক অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক আফতাব খান। তিনি জানান, হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে। ‘হার্ট অ্যাটাক কজিং আর্টারি’ অর্থাৎ যে ধমনীতে ব্লকেজের জন্য তাঁর মাইল্ড হা

সৌরভের হার্টে তিনটি ব্লকেজ, একটি ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, বাকি দুটি পরিস্থিতি বুঝে

শেষ আপডেট: 1 January 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টে সফল ভাবেই প্রাথমিক অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক আফতাব খান। তিনি জানান, হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে। ‘হার্ট অ্যাটাক কজিং আর্টারি’ অর্থাৎ যে ধমনীতে ব্লকেজের জন্য তাঁর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে, সেটি অ্যাঞ্জিওপ্লাস্টি করে দূর করা হয়েছে। তাঁর কথায়, এ সব ক্ষেত্রে তাই করা হয়। যে ধমনীতে ব্লকেজ সমস্যা তৈরি করেছে, তা আগে দূর করা হয়। বাকি দুটি ব্লকেজের ব্যাপারে হাসপাতালের হার্ট টিমের মিটিং হবে। তার পর সিদ্ধান্ত নেওয়া হবে। একটি ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। আফতাব খান আরও জানান, এখন সৌরভের অবস্থা স্থিতিশীল। বুকে চাপ বা ব্যাথা অনুভব করছিলেন, সেই কষ্ট কমে গেছে। ইসিজি রিপোর্টও ইমপ্রুভ করেছে। তবে তাঁকে বাড়ি যেতে দেওয়া হবে না। চব্বিশ ঘন্টা অবর্জাভেশনে রাখা হবে। ডাক্তারবাবু জানান, সৌরভকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সেটা একটা কাজের কাজ হয়েছে। তবে হার্ট অ্যাটাকের সময় বাইপাস সার্জারি করা যায় না। তাই সেই প্রশ্নও উঠছে না। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় শনিবার সকালে জিমে শরীরচর্চা করার সময়ে হঠাৎ ব্ল্যাক আউট হয়ে যান। সৌরভের পরিবারে হৃদরোগে হিস্ট্রি রয়েছে। ওই ঘটনার পর পরই তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা চিকিৎসকরা কোনও আপডেট দিলেই তা পুনরায় জানানো হবে।

```