Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাইলে ইডেনকে কোয়ারেন্টাইন কেন্দ্র করতে পারে রাজ্য, প্রস্তাব সৌরভের

দ্য ওয়াল ব্যুরো: গতকালই জানা গিয়েছিল করোনাভাইরাস মোকাবিলায় ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল সরকার। বুধবার ইডেনকে কোয়ারেন্টাইন কেন্দ্র করার প্রস্তাব দিলেন বিসিসিআই সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দল

চাইলে ইডেনকে কোয়ারেন্টাইন কেন্দ্র করতে পারে রাজ্য, প্রস্তাব সৌরভের

শেষ আপডেট: 24 March 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: গতকালই জানা গিয়েছিল করোনাভাইরাস মোকাবিলায় ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল সরকার। বুধবার ইডেনকে কোয়ারেন্টাইন কেন্দ্র করার প্রস্তাব দিলেন বিসিসিআই সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্য সরকারকে সৌরভ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, সরকার যদি চায় তাহলে ইডেন গার্ডেন্সকে কোয়ারেন্টাইন কেন্দ্র করতে পারে। সূত্রের খবর, শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় নন। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও নবান্নকে এই প্রস্তাব দিয়েছেন। সৌরভের তরফে বলা হয়েছে, এই পরিস্থিতিতে যা করতে হয় তাই করা হবে। গতকালই কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে চিঠি দিয়ে সতর্ক করেছিল। ওই চিঠিতে বলা হয়েছিল, করোনা সংক্রামিতর সংখ্যা আরও বাড়তে পারে। তাই রাজ্যগুলি যেন পরিকাঠামো তৈরি রাখে। জাতির উদ্দেশে দ্বিতীয় বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই বলেছিলেন, করোনা আক্রান্তদের চিকিৎসার পরিকাঠামো গড়তে কেন্দ্রীয় সরকার ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যেই কলকাতায় বেলেঘাটা আইডির চাপ কমাতে মেডিক্যাল কলেজে ৩০০ বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি হচ্ছে। শনিবার থেকেই সেখানে ভর্তি শুরু হবে। এর আগে রাজারহাটের ক্যানসার হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টার করেছিল রাজ্য। এবার ইডেনকে কোয়ারেন্টাইন করার প্রস্তাব দিলেন সৌরভ।

```