Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

মহুয়ার বিজেপি যোগের অপেক্ষায় সৌমিত্র! বললেন, 'তৃণমূলে বেশিদিন টিকবে না'

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন সাংসদ মহুয়া মৈত্র। কার্যত ধমকের সুরেই দিদি মহুয়াকে ডেকে বলেছিলেন সকলকে নিয়ে কাজ করতে হবে। এই ঘটনার পর বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ সৌমিত্র

মহুয়ার বিজেপি যোগের অপেক্ষায় সৌমিত্র! বললেন, 'তৃণমূলে বেশিদিন টিকবে না'

শেষ আপডেট: 12 December 2021 06:15

দ্য ওয়াল ব্যুরো: নদিয়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন সাংসদ মহুয়া মৈত্র। কার্যত ধমকের সুরেই দিদি মহুয়াকে ডেকে বলেছিলেন সকলকে নিয়ে কাজ করতে হবে। এই ঘটনার পর বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বললেন, মহুয়া মৈত্র আর বেশিদিন তৃণমূলে টিকতে পারবেন না। তাঁকে দল ছাড়তেই হবে। আসতে হবে বিজেপিতেই। ঠিক কী বলেছেন বিষ্ণুপুরের সাংসদ? তিনি এদিন বলেন, মহুয়া মৈত্রর পক্ষে আর বেশিদিন তৃণমূলে থাকা সম্ভব নয়। কারণ বছর দুই পর তাঁকে আর ভোটের টিকিট দেওয়াই হবে না। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সকলকেই এভাবে ব্যবহার করে ফেলে দেন। মহুয়ার সঙ্গেও তাই করা হবে। মহুয়া ভাল বক্তা। ওকে বিজেপিতেই আসতে হবে। কিছুদিন আগে নদিয়ার প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে ডেকে ধমকের সুরেই বলেন, “শোনো মহুয়া, এখানে আমি একটা স্পষ্ট বার্তা দিতে চাই। কে কার পক্ষে বিপক্ষে দেখার আমার দরকার নেই। আমি সাজিয়ে গুছিয়ে কিছু লোক পাঠিয়ে ইউটিউবে অথবা ডিজিটালে অথবা পেপারে দিয়ে দিলাম, এই রাজনীতি একদিন চলতে পারে চিরদিন নয়। একই লোক চিরদিন এক জায়গায় থাকবে এটাও মেনে নেওয়াটা ঠিক নয়। যখন ভোট হবে পার্টি ঠিক করবে কে লড়বে, কে লড়বে না। এখানে মতপার্থক্যের কোনও জায়গা নেই। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে এটা আমি বলে গেলাম।” এরপরই নদিয়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে চর্চা শুরু হয়েছে। সৌমিত্র খাঁ বলেছেন, মহুয়া মৈত্র কবে বিজেপির পতাকা হাতে তুলে নেবেন সেই দিন দেখার জন্যই অপেক্ষা করছেন তিনি। এদিকে বিজেপি তথা কেন্দ্র সরকারের কড়া কঠোর সমালোচনা বরাবরই করে থাকেন কৃষ্ণনগরের সাংসদ। বারবার বিজেপির বিরুদ্ধে তাঁকে আক্রমণ শানাতে দেখা গেছে। সেই মহুয়া বিজেপিতেই যোগ দেবেন ভবিষ্যতে, মনে করেন সৌমিত্র খাঁ।

```