Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা আমার সেই অরণ্য অনুভূতির গান', মন্ত্রী রাজীবের গলায় এবার লোকগানের সুর

দ্য ওয়াল ব্যুরো: ফের গান গাইলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শুধু গান নয়। পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও আকারে তা প্রকাশও করলেন সোশ্যাল মিডিয়ায়। এর আগে বিভিন্ন সময়ে গান গেয়েছেন ডোমজুড়ের বিধায়ক। কয়েক মাস আগে লাদাখ সীমান্তে চিনা বাহিনীর বি

বাংলা আমার সেই অরণ্য অনুভূতির গান', মন্ত্রী রাজীবের গলায় এবার লোকগানের সুর

শেষ আপডেট: 2 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের গান গাইলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শুধু গান নয়। পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও আকারে তা প্রকাশও করলেন সোশ্যাল মিডিয়ায়। এর আগে বিভিন্ন সময়ে গান গেয়েছেন ডোমজুড়ের বিধায়ক। কয়েক মাস আগে লাদাখ সীমান্তে চিনা বাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর লড়াইকে কুর্নিশ জানিয়েও গান বেঁধেছিলেন বনমন্ত্রী। https://www.facebook.com/687432314664006/posts/4666559713417893/ যদিও সেই গানের লিরিক ছিল হিন্দি। কিন্তু এবার একেবারে বাংলায় গান গাইলেন ২০১৬-র বিধানসভায় সবচেয়ে বেশি ব্যবধানে জেতা বিধায়ক। মূলত বাংলার বৈচিত্রই ঠাঁই পেয়েছে তাঁর গানে। উত্তরবঙ্গের পাহাড়, দক্ষিণের সমুদ্র, ম্যানগ্রোভ অরণ্য, ডুয়ার্স কিংবা সুন্দরবনে বন্যপ্রাণের সমারোহ সবই ধরা রয়েছে মন্ত্রীর গানের লিরিকে এবং মিউজিক ভিডিওতে। সুর এবং বাদ্যযন্ত্রেও রয়েছে লোকসঙ্গীতের আবহ। এর পাশাপাশি বাংলার মাটিতে যুগ যুগ ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গও তুলে ধরেছেন মন্ত্রী। এমনিতে রাজীববাবুর গানের প্রতি টানের কথা রাজনৈতিক মহলে সুবিদিত। এর আগে বহু অনুষ্ঠানেই তাঁকে মাইক হাতে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। কতবার দিদির অনুরোধেও গান গেয়েছেন রাজীব। তবে তবে পরপর মিউজিক ভিডিও রিলিজ নিয়ে উচ্ছ্বসিত শাসকদলের কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় বহু সাধারণ মনুষও রাজীবের মিউজিক ভিডিওর তারিফ করেছেন।

```