Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুব্রতর গ্রেফতারির প্রতিবাদে বন্ধ সোনাঝুরির হাট, মন খারাপ পর্যটকসহ বিক্রেতাদের

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বর্ষার এমন মনোরম পরিবেশ সঙ্গে স্বাধীনতা দিবসের ছুটি মিলিয়ে শনি, রবি, সোম তিন দিন শান্তিনিকেতন বেড়াতে যাওয়ার দারুণ সুযোগ। তাই শান্তিনিকেতনে (Shantiniketon) এখন উপছে পড়ছে ভিড়। বহু পর্যটকে ভরে গিয়েছে শান্তিনিকে

অনুব্রতর গ্রেফতারির প্রতিবাদে বন্ধ সোনাঝুরির হাট, মন খারাপ পর্যটকসহ বিক্রেতাদের

শেষ আপডেট: 13 August 2022 10:37

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বর্ষার এমন মনোরম পরিবেশ সঙ্গে স্বাধীনতা দিবসের ছুটি মিলিয়ে শনি, রবি, সোম তিন দিন শান্তিনিকেতন বেড়াতে যাওয়ার দারুণ সুযোগ। তাই শান্তিনিকেতনে (Shantiniketon) এখন উপছে পড়ছে ভিড়। বহু পর্যটকে ভরে গিয়েছে শান্তিনিকেতন। কিন্তু শান্তিনিকেতনে পর্যটকদের মিলছে না শান্তি (Anubrata Mondal)। বন্ধ সোনাঝুরির হাট (Sonajhuri hat)।

পর্যটক, হাটের বিক্রেতা, আদিবাসী নাচের মহিলাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার কারণেই নাকি প্রতিবাদ হিসাবে বন্ধ আছে সোনাঝুরির হাট। শান্তিনিকেতনের এই হাট বেশিরভাগ পর্যটকের কাছেই মূল আকর্ষণ। সেই হাট বন্ধ থাকায় খুবই অসন্তুষ্ট পর্যটকেরা।

তার সঙ্গে এই হাটের উপর নির্ভর করেই সংসার চলে বহু মানুষের। বিক্রেতা, বাউল, আদিবাসী নাচের মেয়েরা সবার সংসার তাকিয়ে থাকে এই হাটের দিকেই। এই হাট বন্ধ থাকায় তাঁদের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।

শান্তিনিকেতনের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাঁর গ্রেফতারি বড় রকমের প্রভাব ফেলেছে এলাকায়।

শান্তিকেতনে আদিবাসীদের সঙ্গে নাচছেন স্পাইডারম্যান! ভিডিও দেখে হেসে খুন নেট নাগরিক


```