Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টাকা নিয়ে বচসা, বাবাকে মেরেই ফেলল ২৪ বছরের ছেলে! হিঙ্গলগঞ্জের ঘটনায় পুলিশে ধরিয়ে দিলেন মা নিজেই

দ্য ওয়াল ব্যুরো: বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের করে খুনি ছেলেকে ধরিয়ে দিলেন মা নিজেই। বৃহস্পতিবার রাতে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার মালোপাড়ার ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত ছেলে। স্থানীয় সূত্রের খবর, ৬১ বছরের 

টাকা নিয়ে বচসা, বাবাকে মেরেই ফেলল ২৪ বছরের ছেলে! হিঙ্গলগঞ্জের ঘটনায় পুলিশে ধরিয়ে দিলেন মা নিজেই

শেষ আপডেট: 28 August 2020 06:29

দ্য ওয়াল ব্যুরো: বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের করে খুনি ছেলেকে ধরিয়ে দিলেন মা নিজেই। বৃহস্পতিবার রাতে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার মালোপাড়ার ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত ছেলে। স্থানীয় সূত্রের খবর, ৬১ বছরের বাসুদেব হালদারের ছোট ছেলে সাহেব। তার ২৪ বছর বয়স। মা অঞ্জলির বয়স ৪৫ বছর। মৎস্যজীবী পরিবার তাঁরা। সুন্দরবনে মাছ ধরেই জীবিকানির্বাহ হয়। একমাস আগে বাসুদেবের ছেলে সাহেব সুন্দরবনের মাছ ধরতে গিয়েছিল কালিন্দী নদীতে। নদীতেই ছিল এতদিন, ব্যবসাও করেছে সেখানেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসে সে।  কথা বলে বাসুদেব জানতে পারেন, এই এক মাসে মাছ ধরে ও বিক্রি করে ছেলে সাহেবের ৩০-৩৫ হাজার টাকা আয় হয়েছে। তার বাবা বাসুদেব সেই টাকা ছেলের কাছে চাইতেই বাবাকে বেধড়ক মারধর শুরু করে সাহেব। শেষে শ্বাসরোধ করে বাবাকে খুন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মা অঞ্জলি আটকাতে এলে তাঁকেও বেধড়ক মারধর করে সাহেব। এমনকি বাড়িও ভাঙচুর করে দেয় সে। এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয় রাতভর, পড়শিরাও শান্ত করতে পারেননি সাহেবকে। আজ, শুক্রবার ভোর বেলা খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ দেখে, ঘরের মধ্যে বাসুদেব হালদারের মৃতদেহ পড়ে রয়েছে। মৃতের  স্ত্রী অঞ্জলি হালদার ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলে পুলিশ সাহেব হালদারকে গ্রেফতার করে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায়ই গন্ডগোল লেগে থাকত সাহেবদের বাড়িতে। সংসারে টাকা দেওয়ান নিয়ে বেশ কয়েকবার ঝামেলা হয়েছিল বাবা-ছেলের। তবে এদিন শুধু টাকা চাইতেই ছেলে হাতে বাবা খুন হয়েছেন নাকি অন্য কোনও কারণ আছে, সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। বাসুদেব বাবুর মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে সাহেব হালদারকে আজই বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

```