Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

চোখের সামনে একের পর এক বাড়ি তলিয়ে গেল নদীতে! ভয়ঙ্কর ভাঙনের কবলে সামশেরগঞ্জ

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আস্ত দোতলা বাড়ি (house) চোখের সামনে তলিয়ে গেল নদীতে (Fell into river)। পড়িমরি করে প্রাণ বাঁচাতে ছুটলেন গ্রামের বাকিরা। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের (Murshidabad Samshergunj) ঘটনা। ফের ভয়াল নদী ভাঙনের (erosio

চোখের সামনে একের পর এক বাড়ি তলিয়ে গেল নদীতে! ভয়ঙ্কর ভাঙনের কবলে সামশেরগঞ্জ

শেষ আপডেট: 16 October 2022 13:49

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আস্ত দোতলা বাড়ি (house) চোখের সামনে তলিয়ে গেল নদীতে (Fell into river)। পড়িমরি করে প্রাণ বাঁচাতে ছুটলেন গ্রামের বাকিরা। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের (Murshidabad Samshergunj) ঘটনা। ফের ভয়াল নদী ভাঙনের (erosion) কবলে বিড়ি শ্রমিক অধ্যুষিত এই এলাকা।

চোখের সামনে একেরপর এক বাড়ির এভাবে গঙ্গায় তলিয়ে যাওয়া দেখে আতঙ্কে কাঁপছে এলাকার মানুষ। শনিবার বিকেল থেকে ভাঙন শুরু হয় সামশেরগঞ্জের মহেশটোলা গ্রামে। নদীর পাড় সংলগ্ন একের পর এক পাকা বাড়ি তলিয়ে যেতে থাকে গঙ্গায়। চারটি বাড়ির পাশাপাশি বিঘার পর বিঘা কৃষিজমি, বাগান নদীগর্ভে চলে গিয়েছে। আর‌ও পাঁচ থেকে সাতটি বাড়িতে বড় ফাটল ধরে রয়েছে। সেগুলোও যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে। প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে চলে গিয়েছে পরিবারগুলো। প্রশাসনের উদ্যোগে গোটা গ্রাম খালি করার কাজ শুরু হয়েছে। সব হারানোর শোকে কান্নার রোল উঠেছে গ্রামে।

ঘটনা হল সামশেরগঞ্জে নদী ভাঙন নতুন নয়। পুজোর ঠিক আগে এক‌ই অবস্থা হয়েছিল সামসেরগঞ্জের শিবপুরে। এবার পাশের গ্রাম মহেশতলাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছে এখানকার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।

রেলে চাকরি দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা! বৌবাজার থেকে গ্রেফতার অভিযুক্ত


```