
শেষ আপডেট: 16 July 2022 14:11
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে বৃষ্টির দাপট উধাও। বরং গত কয়েকদিন ধরে বেশ গরম পড়েছে সেখানে। আর সেই গরমেই গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল একটি ঘরচিতি সাপের (Snake)। তাকে বোতলের ছিপিতে করে জল (Water) খাইয়ে দেওয়া হল।
ঘটনাটি ঘটেছে ময়নাগুড়িতে (Mainaguri)। সেখানেই একটি বাড়িতে সাপটি ঢুকে পড়েছিল। সাপ দেখে তো সেখানে হুলস্থূল কাণ্ড বেঁধে যায়। তারপর খবর দেওয়া হয় পরিবেশকর্মীকে।
পরিবেশকর্মী নন্দু রায় খবর পেয়েই ছুটে আসেন। তিনি সাপটিকে দেখে বুঝতে পারেন অন্তত ৩-৪ দিন সে জল খায়নি। বেশ তেষ্টা পেয়েছে তার। এরপরেই বোতলের ছিপিতে জল ঢেকে সাপটিকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। বোতলের ছিপিতে জল এগিয়ে দিলে সাপটি সেই জল খেয়ে নেয়। জল খাইয়ে সাপটিকে ছেড়ে দেওয়া হয় একটি গাছের ডালে।
আরও পড়ুন: দার্জিলিংয়ের টয়ট্রেন ঝোপে ঢুকে গেল, ভেতরে ছিলেন অনেক পর্যটক