Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মাছের জালে আটকে গেল বিশাল ময়াল সাপ! দামোদরের জলে সে কী কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: মাছ ধরবেন বলে দামোদরের জলে (Damodar River) জাল ফেলেছিলেন মৎস্যজীবী। জাল ভারী ভারী ঠেকছিল। ভেবেছিলেন সত্যিই হয়তো বড়সড় কোনও মাছ (Fish) ধরা পড়ল তাঁর জালে, কপাল এবার খুলল বলে। কিন্তু না, সে গুড়ে বালি। জাল জল থেকে তুলত

মাছের জালে আটকে গেল বিশাল ময়াল সাপ! দামোদরের জলে সে কী কাণ্ড

শেষ আপডেট: 17 July 2022 04:41

দ্য ওয়াল ব্যুরো: মাছ ধরবেন বলে দামোদরের জলে (Damodar River) জাল ফেলেছিলেন মৎস্যজীবী। জাল ভারী ভারী ঠেকছিল। ভেবেছিলেন সত্যিই হয়তো বড়সড় কোনও মাছ (Fish) ধরা পড়ল তাঁর জালে, কপাল এবার খুলল বলে।

কিন্তু না, সে গুড়ে বালি। জাল জল থেকে তুলতেই মৎস্যজীবীর চক্ষু চড়কগাছ। এ তো মাছ নয়! এ যে আস্ত একটা ময়াল সাপ (Snake)!

snake

লম্বা, মোটা সাপটিকে জালে দেখতে পেয়ে স্থানীয়রাও চমকে ওঠেন। গোটা এলাকাতেই চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে দুর্গাপুরের (Durgapur) কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদে।

জল থেকে তুলে সাপটিকে জাল সমেত রাতুড়িয়া গ্রামের ভেতর একটি মন্দিরে নিয়ে আসা হয়। এদিকে মাছের জালে সাপ ধরা পড়েছে শুনেই তো হইহই পড়ে যায় গ্রামজুড়ে। সকলে ছুটে আসেন বিশালাকায় সাপটিকে দেখতে। ঘটনাস্থলে আসে পুলিশও। উত্তেজিত জনতার ভিড় সামাল দিতে তাদের হিমশিম খেতে হয়। সাপ ধরার পর খবর দেওয়া হয় বন দফতরকে। কিন্তু তারা সময়মতো এসে পৌঁছয়নি বলে অভিযোগ। এত বড় সাপ দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি! গ্রিন ইগুয়ানা আর শাঁখামুটি সাপের ছানা এল কলকাতায়


```