
শেষ আপডেট: 24 November 2022 13:43
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: চোরাপথে পাচার হচ্ছিল দু'কেজির বেশি সাপের বিষ! তার আগেই সমস্ত চক্রান্ত ভেস্তে দিল বিএসএফ। জানা গিয়েছে, এই বিষের দাম প্রায় ১৭ কোটি (Snake Venom Recuse) আন্তর্জাতিক বাজারের চাহিদা রয়েছে।
বিএসএফের সূত্র থেকে জানা গিয়েছে, হিলি সীমান্তের (Hili Border) চকগোপাল এলাকা থেকে কয়েকজন এই বিষ নিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে আসছিল। সেই সময় বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা পাহারা দিচ্ছিলেন।
কয়েকজনকে সীমান্ত পার হতে দেখে তাদের দিকে এগিয়ে যান জাওয়ানরা। বিএসএফকে এগিয়ে আসতে দেখে তারাও ভয়ে ঝুলি ফেলে পালিয়ে যায়। ঝুলিটি খুলতেই একটি দামী কাঁচের জার উদ্ধার হয়। সেটিতে ভর্তি ছিল সাপের বিষ।
শিক্ষাসচিবের হাজিরা নিয়ে মামলা করেছিল রাজ্য এবং এসএসসি, খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ
পরে বিএসএফ ওই জারটিকে বনদফতরের হাতে তুলে দেয়। বালুরঘাট বনদফতরের ডেপুটি রেঞ্জার নিখিল ক্ষেত্রী জানান, বিএসএফের দেওয়া ওই বিষের নমুনা আদালতের মাধ্যমে পরীক্ষার জন্য পাঠানো হবে। তার পরে বলা যাবে এই বিষ কোন সাপের।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ওষুধ উৎপাদনকারী সংস্থা সাপের বিষ ব্যবহার করে। তাই এটির চাহিদাও রয়েছে। এই বাজার ধরতেই সাপের বিষের চোরা কারবার জাল ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।