
শেষ আপডেট: 14 July 2023 15:17
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: ১২ কোটি টাকার সাপের বিষ (Snake Poison) উদ্ধার করল বিএসএফ। বৃহস্পতিবার রাতে হিলি (Hili) ব্লকের উত্তর আগ্রা বিওপি এলাকার বিএসএফের (BSF) ৬১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা এটিকে উদ্ধার করে।
পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বালুরঘাট বনদফতরের কর্মীরা। এর আগেও দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিকবার সাপের বিষ ভর্তি জার উদ্ধার করেছে বিএসএফ। ফের একবার জেলায় সাপের বিষ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
বালুরঘাট বনদফতরের রেঞ্জার সুকান্ত ওঝা জানান, উত্তর আগ্রা বিওপি-র বিএসএফ এই কাঁচের জারটি জমা দিয়ে গেছে। এর আনুমানিক মুল্য ১২ কোটি টাকা।
পকসো মামলায় ফাঁসিয়ে টাকা হাতানোর ফাঁদ! চন্দননগর আদালতের আইনজীবী পাকড়াও