Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে আবার সাপ! বিষ্ণুপুরের হাসপাতালে ভর্তি শিশু, প্রসূতি সহ ১১ জন

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের জামালপুরের পর এবার বাঁকুড়ার বিষ্ণুপুর (Bishnupur)। শহরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi) খাবারের মধ্যে আস্ত এক সাপ! শিশু ও গর্ভবতী মহিলাদের পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে রান্না করা খাবার দেওয়া

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে আবার সাপ! বিষ্ণুপুরের হাসপাতালে ভর্তি শিশু, প্রসূতি সহ ১১ জন

শেষ আপডেট: 18 June 2022 13:13

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের জামালপুরের পর এবার বাঁকুড়ার বিষ্ণুপুর (Bishnupur)। শহরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi) খাবারের মধ্যে আস্ত এক সাপ! শিশু ও গর্ভবতী মহিলাদের পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে রান্না করা খাবার দেওয়া হয়, তাতেই পাওয়া গেছে একটি মরা সাপ। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বিষ্ণুপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাবডোবা চক্রবর্তীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। খাবার খেয়ে এক গর্ভবতী মহিলা ও ১০ জন অসুস্থ হয়ে পড়ে।

জানা গেছে, ওই খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়তে থাকে শিশুরা। তাদের সকলকেই বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি (Bishnupur Super specialty hospital) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

ইসমাতারা বিবি নামে এক শিশুর মা বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আনা খাবার ছেলেকে খাওয়াতে গিয়ে তিনি মরা সাপ দেখতে পান। তারপর আর ছেলেকে সেই খাবার খাওয়াননি।

ঐ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কর্মী বলেন, এখানে ৭০ জন গর্ভবতী মা ও শিশু খাবার পায়। এক দু'জনের কিছু একটা হয়েছে। বেশিরভাগেরই কিছু হয়নি বলে দাবি করেন তিনি।

ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সি.ডি.পি.ও জয়ব্রত কুণ্ডু। তিনি জানান, "মোট ১১ জন হাসপাতালে ভর্তি আছে। তবে প্রত্যেকেই সুস্থ আছে।" তবে এমন কেন ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে। এই নিয়ে রাজ্যে দ্বিতীয়বার এমন ঘটনা সামনে এল।

চাকরি দেওয়ার নামে লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, বিধানসভায় লড়া বিজেপি প্রার্থী গ্রেফতার


```