Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজো দিতে গিয়ে সাপের ছোবল! অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পুজো দিয়ে গিয়ে সাপের ছোবল (Snake Bite) খেলেন এক ব্যক্তি! বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার (Baruipur) অন্তর্গত বেলেগাছি পঞ্চায়েতের দক্ষিণ ঘোলা গ্রামে। সাপের কামড়ে জখম ব্যক্তি সাগর সরদার বর্তমানে

পুজো দিতে গিয়ে সাপের ছোবল! অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে

শেষ আপডেট: 17 November 2022 15:11

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পুজো দিয়ে গিয়ে সাপের ছোবল (Snake Bite) খেলেন এক ব্যক্তি! বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার (Baruipur) অন্তর্গত বেলেগাছি পঞ্চায়েতের দক্ষিণ ঘোলা গ্রামে। সাপের কামড়ে জখম ব্যক্তি সাগর সরদার বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতে ঠাকুর ঘরে পুজোর তোড়জোড় করছিলেন সাগর সরদার। সন্ধে প্রদীপ জ্বালানোর সময় তাঁর হাতে আচমকাই ছোবল মারে সাপ। ভয়ে চিৎকার শুরু করেন সাগরবাবু। তাঁর চেঁচামেচিতে পরিবারের লোকজন দৌড়ে আসেন ঠাকুরঘরে। সাগরবাবুর হাতে বেঁধে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। আপাতত ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সারপ্রাইজ ভিজিটে ধরা পড়ল মিড ডে মিলের গড়মিল, বিডিও অফিসে ডেকে পাঠানো হল প্রধান শিক্ষককে

অন্যদিকে বুধবার রাতে বাসন্তীর বড়িয়া গ্রামের বাসিন্দা মিঠুন রায় বিছানায় ঘুমিয়ে ছিলেন। তাঁকেও একটি সাপ ছোবল মারে। তিনিও ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই দুই ঘটনা নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, ‘সাপে আক্রান্তের সংখ্যা বেড়েছে ঠিকই। তবে বর্তমানে মানুষ অত্যন্ত সচেতন। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় আক্রান্তের প্রাণ যাওয়ার ঝুঁকি অনেকটাই কমেছে। ’


```