Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

কুমোরের বাড়িতে স্মৃতির জন্য মেনুতে মাছ ভাজা, চিংড়ি! থাকল কলমি শাক, গয়না বড়িও

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সামনেই পঞ্চায়েত ভোট। এখন থেকেই জেলা স্তরের সংগঠন চাঙ্গা করতে কেন্দ্রীয় মন্ত্রীদের আনাগোনা শুরু হয়েছে এরাজ্যে। রবিবার পূর্ব মেদিনীপুরে ( Medinipur ) সফরে এসেছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের

কুমোরের বাড়িতে স্মৃতির জন্য মেনুতে মাছ ভাজা, চিংড়ি! থাকল কলমি শাক, গয়না বড়িও

শেষ আপডেট: 18 December 2022 12:53

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সামনেই পঞ্চায়েত ভোট। এখন থেকেই জেলা স্তরের সংগঠন চাঙ্গা করতে কেন্দ্রীয় মন্ত্রীদের আনাগোনা শুরু হয়েছে এরাজ্যে। রবিবার পূর্ব মেদিনীপুরে ( Medinipur ) সফরে এসেছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রীর স্মৃতি ইরানি ( Smriti Irani ) । সেখানেই পদ্মপুখুরিয়া গ্রামের এক কুমোরের বাড়িতে মধ্যাহ্নভোজ ( Lunch ) সারলেন মোদির কেবিনেট মন্ত্রী।

তাঁর জন্য মেনুতে ভাত, ডাল, কলমি শাক ভাজা, গয়নাবড়ি ভাজার মতো নিরামিষ পদের সঙ্গে থাকল চিংড়ি, কাতলা, পাবদা ও ভেটকির পদও। কর্মীদের সঙ্গে রীতিমতো আয়েশ করে মাটিতে বসে খাওয়া-দাওয়া সারলেন স্মৃতি।
খাওয়াদাওয়ার পর কিছুক্ষণ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। বিশেষত কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা গ্রামবাসীরা পাচ্ছেন কিনা সেবিষয়ে যানতে চান। মন্ত্রীকেও তাঁদের অভাব অভিযোগের কথা জানান বাসিন্দারা। এরপর তিনি কাঁথি ৩ নম্বর ব্লকের নাচিন্দা মন্দিরে পুজো দেন।

শনিবারই পূর্ব মেদিনীপুরে পৌঁছে ছিলেন স্মৃতি ইরানি। এরপর তিনি একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন। বিজেপির সংগঠনিক নেতা-প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।


```