Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যাগ খুলতেই বেরিয়ে এল নর কঙ্কাল! শোরগোল হাওড়ার গ্রাম পঞ্চায়েত অফিসে

দ্য ওয়াল ব্যুরো: নর কঙ্কালকে (skeleton) ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল হাওড়ার শ্যামপুরে। ঘটনার জেরে শনিবার দুপুরে শোরগোল পড়ে যায় শ্যামপুরের ডিহি মণ্ডল-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার শ্যামপুরের ডিহি মণ্ড

ব্যাগ খুলতেই বেরিয়ে এল নর কঙ্কাল! শোরগোল হাওড়ার গ্রাম পঞ্চায়েত অফিসে

শেষ আপডেট: 23 September 2023 11:01

দ্য ওয়াল ব্যুরো: নর কঙ্কালকে (skeleton) ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল হাওড়ার শ্যামপুরে। ঘটনার জেরে শনিবার দুপুরে শোরগোল পড়ে যায় শ্যামপুরের ডিহি মণ্ডল-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার শ্যামপুরের ডিহি মণ্ডল-২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে তিনটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগ খুলতেই চমকে ওঠেন তাঁরা। কারণ, ব্যাগের ভিতর রয়েছে নর কঙ্কাল (skeleton)। এক, দুটি নয় একেবারে তিন তিনটি নর কঙ্কাল! ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কঙ্কালগুলি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই নর কঙ্কালগুলি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন দুপুরে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে কে বা কারা তিনটি ব্যাগ ফেলে দিয়ে যায়। কৌতূহলবশতঃ কয়েকজন দেখতে যান, ব্যাগের ভিতরে কী রয়েছে! কাপড়ের ওই তিনটি ব্যাগ খুলতেই বাসিন্দারা দেখেন, তার ভেতরে রয়েছে নর কঙ্কাল এবং কিছু হাড়গোড়।

স্থানীয়দের একাংশের মতে, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য অন্য কোনও এলাকা থেকে এই নর কঙ্কালগুলি এখানে ফেলে যাওয়া হয়েছে। নিজেদের বক্তব্যের সপক্ষে তাদের যুক্তি, বেছে বেছে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে নর কঙ্কালগুলি ফেলে রেখে যাওয়া হল। এর থেকেই তো উদ্দেশ্য স্পষ্ট।

পাল্টা মতও সামনে আসছে। এলাকার কোনও ব্যক্তি নিখোঁজ রয়েছেন কী না, সেই তথ্যও খতিয়ে দেখার দাবি তুলেছেন বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: জট কাটল যাদবপুরে! ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু


```