Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পোপ ফ্রান্সিসের সামনেই ভ্যাটিক্যানের স্টেজে ঘুরে বেড়ালো শিশু, মুক্তির বার্তা দিলেন পোপ

দ্য ওয়াল ব্যুরো: মায়ের হাত ছাড়িয়ে সটান স্টেজে উঠে পড়ল ছ'বছরের খুদে। শুধু উঠেই পড়ল না, রীতিমতো দাপিয়ে বেড়ালো স্টেজ। তাকে দেখে আরও এক খুদে এগিয়ে এল, বিড়ম্বনা বাড়াতে। আর এই সবটাই হল ভ্যাটিক্যানের গুরুগম্ভীর মঞ্চে! স্টেজে তখন উপস্থিত স্বয়

পোপ ফ্রান্সিসের সামনেই ভ্যাটিক্যানের স্টেজে ঘুরে বেড়ালো শিশু, মুক্তির বার্তা দিলেন পোপ

শেষ আপডেট: 30 November 2018 02:40

দ্য ওয়াল ব্যুরো: মায়ের হাত ছাড়িয়ে সটান স্টেজে উঠে পড়ল ছ'বছরের খুদে। শুধু উঠেই পড়ল না, রীতিমতো দাপিয়ে বেড়ালো স্টেজ। তাকে দেখে আরও এক খুদে এগিয়ে এল, বিড়ম্বনা বাড়াতে। আর এই সবটাই হল ভ্যাটিক্যানের গুরুগম্ভীর মঞ্চে! স্টেজে তখন উপস্থিত স্বয়ং পোপ ফ্রান্সিস! কিন্তু সেই অর্থে কোনও বিড়ম্বনা ঘটল না মোটেই। একটি বারের জন্য কেউ বিরক্তিও প্রকাশ করলেন না। বরং বিচ্ছু এসে যখন তাঁর গ্লাভস, জামা ধরে টানাটানি করল, তখন হেসেই ফেলতে দেখা গেল পোপ ফ্রান্সিসকে। বুধবার মায়ের সঙ্গে ভ্যাটিক্যানের অনুষ্ঠানে এসেছিল ছোট্ট ওয়েনজ়েল উইর্থ। অনুষ্ঠান চলাকালীন আচমকাই দর্শকাসন থেকে এসে স্টেজে উঠে পড়ে সে। আপনমনে খেলতে লাগে স্টেজ জুড়ে। ছুটে আসেন তার মা। পোপের কাছে ক্ষমাও চেয়ে নেন, কিছু বলেন নিচু গলায়। কিন্তু সমস্যা মিটিয়ে দেন পোপ নিজেই। মাকে আশ্বস্ত করেন, বলেন, ও খেলুক। পরে ফ্রান্সিস বক্তৃতা রাখার সময়ে বলেন, "ছেলেটি কথা বলতে পারে না। ও বোবা। কিন্তু ও মনের ভাব বোঝাতে পারে। আর ওকে দেখে আমার যেটা মনে হচ্ছে, ও মুক্ত। স্বাধীন। হয়তো নিয়ম ভেঙেছে একটু, কিন্তু মুক্ত। আসলে ও তো আর্জেন্টিনার, তাই (আমার মতোই) ছকভাঙা।" খুদে ওয়েনজ়েলের বাবা এরিয়েল জানান, তিনি ইতালির ভেরোনা শহর থেকে সপরিবার ভ্যাটিক্যানে এসেছেন এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে। এতা লম্বা পথ চুপচাপ বসে এসে হাঁপিয়ে গেছিল ওয়েনজ়েল, তাই অত বড় স্টেজ দেখেই দাপাদাপি শুরু করে। আচমকাই হাত ছাড়িয়ে ছুটে যাওয়ায়, ওকে সামলানোর সময়ই পাওয়া যায়নি। তিনি এ-ও জানান, তাঁর ছেলের কিছু আচরণগত সমস্যা আছে, সে কথাও বলতে পারে না। "তাই আমরা ওকে একটু ছেড়েই দিই, খুব বেশি শাসনে রাখি না।"-- বলেন ওয়েনজ়েলের বাবা। একই রকম কথা বলেন পোপও। তিনি বলেন, "যিশু বলেছেন আমাদের শিশুর মতো হতে হবে। এর অর্থ হল, শিশুর মতোই স্বাধীন ও মুক্ত মনের হতে হবে আমাদের। এই বাচ্চাটির স্বতঃস্ফূর্ত আচরণ আমাদের সকলকে সেটাই শিখিয়ে গেল।" দেখে নিন সেই অনুষ্ঠানে কেমন করে স্টেজ দাপাল শিশুটি। https://www.youtube.com/watch?v=sFJhYhOrtuY

```