
শেষ আপডেট: 16 June 2018 10:33
দ্য় ওয়াল ব্য়ুরো: ঝাড়গ্রামের বেলপাহাড়িতে আদিবাসী সংগঠনের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বাস উল্টে মৃত্যু হল কমপক্ষে ছ'জনের। ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন । তাঁদের প্রত্যেকেই কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
ভারত জাকাত মাঝি মারোয়া জোয়ান গাঁওতার সমাবেশে যোগ দিতে শনিবার বেলপাহাড়ি যাচ্ছিলেন শালবনি ও গোয়ালতোড়ের একাধিক গ্রামের মানুষ। পুলিস জানিয়েছে, প্রচণ্ড গতিতে ছোটার সময় লালগড়ের পিরাকাটার জঙ্গলে বাঁক নিতে গিয়ে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় কয়েক জনের। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁদের মধ্য়ে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক। বাসের ছাদে থাকা যাত্রীদের আঘাত সবথেকে গুরুতর বলে জানা গিয়েছে।