
শেষ আপডেট: 16 August 2023 07:25
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ফের গুলি চলল শীতলখুচিতে (Sitalkuchi)। পাঠানটুলি এলাকায় গুলিবিদ্ধ (Gun fire) হলেন এক মহিলা। এই ঘটনায় বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। সকাল সাড়ে দশটার নাগাদ আচমকা গুলির শব্দ শুনতে পান এলাকার মানুষ। দেখেন গুলিতে জখম হয়ে পড়ে রয়েছেন এক মহিলা।
পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক কোনও কারণেই গুলি চালানো হয়েছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে শীতলকুচি থানার পুলিশ। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে আগাগোড়াই তেতে ছিল শীতলখুচি। ভোটপর্ব মিটতেই আবার গুলি চলায় সন্ত্রস্ত এলাকার মানুষ।
আরও পড়ুন: ৬ মাসের শিশুকে ভয়ঙ্কর আক্রমণ পোষ্য কুকুরের, মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের