Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবদ্বীপে বৌদির মৃত্যুর তেরাত্তির কাটল না, একইভাবে নিজেকে শেষ করলেন দেওর

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: দিন তিনেক আগেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে বৌদির (sister in law)। গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে মহিলার মৃতদেহ। বুধবার রাতে সেই দেহ সৎকার করে বাড়ি ফেরার পর আত্মঘাতী হলেন মৃতা মহিলার দেওর (brother in law)-ও। ঘটনাট

নবদ্বীপে বৌদির মৃত্যুর তেরাত্তির কাটল না, একইভাবে নিজেকে শেষ করলেন দেওর

শেষ আপডেট: 5 April 2023 12:55

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: দিন তিনেক আগেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে বৌদির (sister in law)। গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে মহিলার মৃতদেহ। বুধবার রাতে সেই দেহ সৎকার করে বাড়ি ফেরার পর আত্মঘাতী হলেন মৃতা মহিলার দেওর (brother in law)-ও। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ (Nabadwip) থানার চরব্রহ্মনগর পূর্ব পাড়ায়। জোড়া মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, রবিবার বৌদি নিষ্কৃতি দেবনাথের দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে বাড়ির লোকজন। পুলিশ অনুমান করে, তিনি আত্মঘাতীই হয়েছেন। তাঁর দেহ ময়নাতদন্তের পর মঙ্গলবার সৎকার করা হয় কলকাতার এক শ্মশানে। রাতে সেখান থেকে বাড়ি ফিরে যান সবাই। এরপর রাতে চরম পথ বেছে নেন তাঁর দেওর চন্দন দেবনাথ। বাড়ির পাশের একটি নিমগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে উদ্ধার হয় তাঁর দেহ।

এরপর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে নিয়ে প্রথমে নবদ্বীপ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণার পর দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। মাত্র তিনদিনের ব্যবধানে একই পরিবারে জোড়া আত্মহত্যার ঘটনা একেবারেই সাধারণ চোখে দেখছে না পুলিশও।

অন্যদিকে স্থানীয়দের ধারণা, বৌদি নিষ্কৃতি দেবনাথের মতো দেওর চন্দনও একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সম্ভবত দু'জনের মধ্যে বিবাহ বহির্ভূত কোনও সম্পর্ক ছিল। আর সেই কারণেই বৌদির মৃত্যুর পর দেওরও আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

লকেট হঠাৎ নড়াচড়া শুরু করলেন হুগলিতে, রিষড়ার পর চন্দননগরে ধুন্ধুমার


```