Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশিরবাবু কি রাজ্যপাল হতে পারেন? নাকি সম্ভাবনাই নেই!

দ্য ওয়াল ব্যুরো: শনিবার জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) নাম উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই কৌতূহল তৈরি হয়েছে, বাংলায় নতুন রাজ্যপাল কে হবেন? এরমধ্যে কেউ কেউ শিশির অধিকারীর (Sisir Adhikari) নাম চাউর করে দিয়েছেন। এখন প্রশ

শিশিরবাবু কি রাজ্যপাল হতে পারেন? নাকি সম্ভাবনাই নেই!

শেষ আপডেট: 17 July 2022 08:09

দ্য ওয়াল ব্যুরো: শনিবার জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) নাম উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই কৌতূহল তৈরি হয়েছে, বাংলায় নতুন রাজ্যপাল কে হবেন? এরমধ্যে কেউ কেউ শিশির অধিকারীর (Sisir Adhikari) নাম চাউর করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, শিশিরবাবু কি রাজ্যপাল (Governor) হতে পারেন? নাকি তার কোনও সম্ভাবনাই নেই?

বিজেপিতে যোগ দেওয়ার পরে শুভেন্দু অধিকারী ঘরোয়া আলোচনায় বলতে শুরু করেছিলেন, তাঁর বাবা আর ভোটে দাঁড়াবেন না। তাঁকে কোনও একটি রাজ্যে রাজ্যপাল করা হতে পারে। কিন্তু ঘটনা হল, বিজেপিতে রাজ্যপাল হওয়ার দৌড়ে অন্তত একশো জন প্রবীণ ও বর্ষীয়ান নেতা রয়েছেন। শিশিরবাবু নির্বিবাদী মানুষ। দীর্ঘদিনের রাজনীতিক। তবে এক্ষেত্রে তাঁর নম্বর এলে তা আসতে পারে একশো একে।

দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে শিশির অধিকারীর রাজ্যপাল হওয়ার সম্ভাবনা দূর দূর থেকে নেই। যিনি যে রাজ্যের মানুষ তাঁকে সেই রাজ্যে রাজ্যপাল করার ক্ষেত্রে কোনও সংবিধানিক বাধা নেই ঠিকই কিন্তু এইরকম নজির নেই। সেইসঙ্গে আরও একটি বিষয় হল, ছেলে বিরোধী দলনেতা আর বাবা রাজ্যপাল--এটা একেবারেই বেমানান।

তাছাড়া শিশির অধিকারীকে এখন যদি অন্য রাজ্যেও রাজ্যপাল করা হয় তাহলে তাঁকে লোকসভা থেকে পদত্যাগ করতে হবে। ফলে উপনির্বাচন করতে হবে কাঁথি লোকসভায়। সেই উপনির্বাচন হলে বিজেপি তথা অধিকারী পরিবার কাঁথিকে ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে নিরানব্বই শতাংশ সন্দেহ রয়েছে। গত পুরভোটে নিজেদের ওয়ার্ডই ধরে রাখতে পারেনি অধিকারীরা। লোকসভা আসন তো অনেক দূরের গ্রহ। আর এখন যদি কাঁথি হাতছাড়া হয় অধিকারীদের তাহলে চব্বিশে তা পুনরুদ্ধার করা হয়ে যাবে এভারেস্ট জয়ের মতো বিষয়।

চুম্বকে-- শিশির অধিকারীর রাজ্যপাল হওয়ার কোনও সম্ভাবনাই নেই। হলে সেটা হবে বছরের বিস্ময়।

ধনকড় ছিলেন, ধনকড়ই আসবেন, ধনকড়দের থেকে মুক্তি আছে কি: রাজীব


```