Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খেজুরিতে শিশিরের গাড়িতে বোমা হামলার অভিযোগ, রাজ্যের দাবি, ওগুলো চকলেট বোমা! পুলিশকে তীব্র ভর্ৎসনা বিচারপতির

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে গত ৫ সেপ্টেম্বর কার্যত রণক্ষেত্রর চেহারা নিয়েছিল খেজুরি-২ নম্বর ব্লক। ব্লক অফিসের ছাদে যথেচ্ছ বোমা পড়ার ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিলেন স্বয়ং বিডিও। অশান্তির জেরে সেদিন বোর্ড গঠনের প্রক্র

খেজুরিতে শিশিরের গাড়িতে বোমা হামলার অভিযোগ, রাজ্যের দাবি, ওগুলো চকলেট বোমা! পুলিশকে তীব্র ভর্ৎসনা বিচারপতির

শেষ আপডেট: 8 September 2023 10:43

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে গত ৫ সেপ্টেম্বর কার্যত রণক্ষেত্রর চেহারা নিয়েছিল খেজুরি-২ নম্বর ব্লক। ব্লক অফিসের ছাদে যথেচ্ছ বোমা পড়ার ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিলেন স্বয়ং বিডিও। অশান্তির জেরে সেদিন বোর্ড গঠনের প্রক্রিয়া স্থগিত করে দিয়েছিল প্রশাসন। ফেরার সময় খেজুরির তেঁতুলতলা বাজারে কাঁথির ‘তৃণমূল’ সাংসদ শিশির অধিকারীর গাড়ি লক্ষ্য করে আক্রমণ (sisir adhikari attack at khejuri) চালানোর অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় শুক্রবার পুলিশকে তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

খেজুরি বোর্ড গঠনে অশান্তির ঘটনায় মোট তিনটি মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। একটি মামলা করেছিলেন বিজেপি প্রার্থী খুকুমণি মণ্ডল। দ্বিতীয় মামলাটি করেছিলেন কাঁথির ‘তৃণমূল’ সাংসদ শিশির অধিকারী (sisir adhikari attack at khejuri) এবং তৃতীয়টি পুলিশ নিজে এফআইআর করে।

খেজুরি-২ পঞ্চায়েত সমিতি নিয়ে গোলমালের আশঙ্কায় আগেই আদালতে হাজির হয়েছিল বিজেপি। বিজেপির আবেদনের ভিত্তিতে বোর্ড গঠন শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিরোধী প্রার্থীদের পুলিশ স্কট করে বিডিও অফিসে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

বিজেপি প্রার্থী খুকুমণি মণ্ডলের আইনজীবী এদিন আদালতে অভিযোগ করেন, “আদালতের সেই নির্দেশ পুলিশ পালন বোর্ড গঠনের সময়  লাঠি, বোম, বন্দুক, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এমনকী ওসি খেজুরির উপস্থিতিতে পুরো ঘটনা ঘটলেও তিনি কোনও পদক্ষেপ নেননি।”

এমনকী হামলার ঘটনায় পুলিশ ইচ্ছাকৃতভাবে ভুল ধারায় মামলা রুজু করেছে বলেও তিনি আদালতে অভিযোগ করেন। ‘সে সময় পুলিশ কি করছিল?’ রাজ্যের কাছে জানতে চান বিচারপতি। সঠিক সদুত্তর না মেলায় এরপরই রাজ্য পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি। বিচারপতি বলেন, “আপনার আধিকারিকদের জিজ্ঞাসা করুন, বোমাবাজি হয়েছিল কিনা? যদি হয়ে থাকে তাহলে কি বিস্ফোরণ আইনে মামলা দায়ের করা হয়েছে?”

এরপরই অন্য ধারায় মামলা রুজু করা নিয়ে বিচারপতি বলেন, “নয় পুলিশ আইন সম্পর্কে জানে না অথবা পুলিশ ইচ্ছাকৃতভাবে কাউকে আড়াল করার চেষ্টা করেছে।” বিচারপতি আরও বলেন, “২০০ র মতো পুলিশ যদি বোর্ড গঠনের সময় উপস্থিত থাকেন তাহলে এই ঘটনা ঘটতো না।”

মামলায় যুক্ত করা হয় ‘তৃণমূল’ সাংসদ শিশির অধিকারীকেও। তিনি আদালতকে বলেন, “সেদিন আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। গাড়ি লক্ষ্য করে বোমা মারা হায়। আমি প্রাণ সংশয়ে রয়েছি। পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো সত্বেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেননি।” রাজ্যের তরফে অবশ্য দাবি করা হয়, শিশিরবাবুর অভিযোগ ঠিক নয়। কারণ যেখানে বোর্ড গঠন করা হচ্ছিল সেখান থেকে ৯ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে। সরকারি আইনজীবী আদালতে বলেন,  “বোমা নয়, ওগুলো চকলেট বোমা!”

এরপরই বিচারপতি জানান, খেজুর স্থায়ী পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের প্রক্রিয়া তমলুকে জেলা শাসকের অফিসে করতে হবে। এজন্য কেন্দ্রের কাছে সিআরপিএফ চাওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে খেজুরির বোর্ড গঠনে অশান্তির ঘটনায় দায়ের হওয়া তিনটি এফআইআরের তদন্ত এসপিকে করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন: টানা কাজের চাপে মানসিক অবসাদ? কী কারণে বন্দুকের ট্রিগার নিজেদের দিকে ঘুরিয়ে নিচ্ছেন জওয়ানরা


```