Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Singer KK: কেকে-র মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টেই, বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

দ্য ওয়াল ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-র (Singer KK)। ময়নাতদন্তের রিপোর্ট থেকে প্রাথমিকভাবে সেটাই জানা গেছে। বুধবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়

Singer KK: কেকে-র মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টেই, বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

শেষ আপডেট: 2 June 2022 02:06

দ্য ওয়াল ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-র (Singer KK)। ময়নাতদন্তের রিপোর্ট থেকে প্রাথমিকভাবে সেটাই জানা গেছে। বুধবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কেকে-র দেহ। সেই রিপোর্ট জানা গেল রাতে।

আরও পড়ুন: হোটেলের ঘরে ঢুকেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন কেকে! মাথায় চোট লাগে তখনই

পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে কেকে-র (Singer KK) মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট।

মঙ্গলবার রাতে কলকাতায় মৃত্যু হয়েছে কেকে-র (Singer KK)। তাঁর মৃত্যু সত্যিই শারীরিক অসুস্থতার কারণে নাকি এর পিছনে অন্য কোনও সত্যি লুকিয়ে আছে, তা জানার জন্য অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল। সেই তদন্ত করছে কলকাতার নিউমার্কেট থানার পুলিশ। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এই মৃত্যুর অন্য কোনও অস্বাভাবিকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কেকে-র ময়নাতদন্তের পরিপূর্ণ রিপোর্ট জানা যাবে ৭২ ঘণ্টা পর। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনে মৃত্যুর হয়েছে শিল্পীর। এই মৃত্যুর পিছনে অন্য কোনও সম্ভাবনা নেই। এও জানা গেছে, দীর্ঘকাল ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন কেকে।


```