Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

জগদ্ধাত্রী বন্দনায় গান মন্ত্রী ইন্দ্রনীলের, দেখুন মিউজিক ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: নিজের লেখা ও প্রচলিত সুরে জগদ্ধাত্রী বন্দনায় গান গাইলেন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন (Jagadhatri Puja)। সম্প্রতি একটি মিউজিক ভিডিও ইউটিউবে রিলিজ করেছেন তিনি। তাঁর বিধানসভা এলাকা চন্দননগরের মূল উৎসব জগদ্ধাত্রী পুজো। ভদ্

জগদ্ধাত্রী বন্দনায় গান মন্ত্রী ইন্দ্রনীলের, দেখুন মিউজিক ভিডিও

শেষ আপডেট: 13 November 2021 07:25

দ্য ওয়াল ব্যুরো: নিজের লেখা ও প্রচলিত সুরে জগদ্ধাত্রী বন্দনায় গান গাইলেন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন (Jagadhatri Puja)। সম্প্রতি একটি মিউজিক ভিডিও ইউটিউবে রিলিজ করেছেন তিনি। তাঁর বিধানসভা এলাকা চন্দননগরের মূল উৎসব জগদ্ধাত্রী পুজো। ভদ্রেশ্বর থেকে চন্দননগর—বিস্তীর্ণ এলাকার মানুষের আবেগও বটে এই উৎসব। হতে পারে স্থানীয় আবেগ ছুঁতে চেয়েই এবার জগদ্ধাত্রী বন্দনায় গান গাইলেন মন্ত্রী। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় প্যান্ডেলে থিমের ছোঁইয়া অনেক কাল আগেই লেগেছে। কিন্তু প্রতিমার ক্ষেত্রে সাবেকিয়ানা ছাড়েনি ফরাসডাঙা। সেই বিরাট বিরাট প্রতিমা, ডাকের সাজ—সেসবই ধরে রেখেছে বারোয়ারিগুলি। যেটাকে শহরের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করে দেখতে চান শহরবাসী। ইন্দ্রনীলের মিউজিক ভিডিওতেও সেই প্রতিমার একাধিক অবয়ব দেখানো হয়েছে। সেইসঙ্গে ঢাকে কাঠি পড়া, মোমের স্নিগ্ধ আলো থেকে যজ্ঞের গনগনে অগ্নিশিখা কিংবা ধুনুচি নাচের ফ্রেমে সেজে উঠেছে মিউজিক ভিডিওটি। জগদ্ধাত্রী বন্দনার সেই গানে ইন্দ্রনীল কখনও দেবীকে সম্বোধন করেছেন মঙ্গলময়ী মা বলে আবার কখনও মমতাময়ী মা বলে। আরও একাধিক উপমায় ভূষিত করা হয়েছে দেবী জগদ্ধাত্রীকে। https://www.youtube.com/watch?v=75FvozoLI0U&feature=youtu.be একটা সময়ে তাঁর পুজোর অ্যালবাম কবে বেরোবে তার জন্য হাপিত্যেস করে বসে থাকতেন বাংলার সঙ্গীত প্রেমীরা। তাঁর ‘দূরের বলাকা’ অ্যালবামটি মাইলস্টোন হয়ে রয়েছে বাংলা গানের ইতিহাসে। মন্ত্রী হওয়ার পর থেকে সে ভাবে স্টেজ পারফর্ম্যান্সে দেখা যায় না ইন্দ্রনীল সেনকে। তবে দিদির লেখা গানে সুর দেওয়া বা গাওয়া, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে তাঁর গান এখন পরিচিত। এবার পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যালবাম প্রকাশিত হয়েছে তার নেপথ্য কাজটা হয়েছে মন্ত্রীর বাড়িতেই। ভবানীপুরের ভোটের আগের দিন দিদি নিজে চলে গিয়েছিলেন কসবা রুবি পার্কে ইন্দ্রনীলের বাড়িতে। ছিলেন শিল্পী নচিকেতা চক্রবর্তীও। কয়েক দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের সময়েও দেখা গিয়েছিল পাহাড়ি রাস্তার ধারে বসে গান গাইছেন ইন্দ্রনীল। পাশে বসে তাল তুলছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস আর চায়ের কাপে চুমুক দিতে দিতে সেই গান উপভোগ করছেন মুখ্যমন্ত্রী। এবার জগদ্ধাত্রী বন্দনায় গান গাইলেন ইন্দ্রনীল। যা ইতিমধ্যেই লক্ষাধিক ভিউ হয়ে গিয়েছে ইউটিউবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```