Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অরিজিৎ তাঁর 'গুরু'র ছবি পোস্ট করলেন গুরু পূর্ণিমায়, দেখে নিন কে তিনি

দ্য ওয়াল ব্যুরো: গুরুপূর্ণিমায় বিভিন্ন সেলেব্রিটি শিল্পীরাই সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানাচ্ছেন গুরুদের। কেউ বা দু'কলম লিখে স্মৃতিচারণা করছেন, কেউ আবার পোস্ট করছেন ছবি। এবার ছবি পোস্ট করেই 'গুরু'কে শ্রদ্ধা জানালেন গায়ক অরিজিৎ সিং। সেই গুরু আর

অরিজিৎ তাঁর 'গুরু'র ছবি পোস্ট করলেন গুরু পূর্ণিমায়, দেখে নিন কে তিনি

শেষ আপডেট: 25 July 2021 11:56

দ্য ওয়াল ব্যুরো: গুরুপূর্ণিমায় বিভিন্ন সেলেব্রিটি শিল্পীরাই সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানাচ্ছেন গুরুদের। কেউ বা দু'কলম লিখে স্মৃতিচারণা করছেন, কেউ আবার পোস্ট করছেন ছবি। এবার ছবি পোস্ট করেই 'গুরু'কে শ্রদ্ধা জানালেন গায়ক অরিজিৎ সিং। সেই গুরু আর কেউ নন, গায়কের মা। Imageপ্রসঙ্গত, মাস দুয়েক আগেই মারা গিয়েছেন অরিজিতের মা অদিতি সিংহ। মাত্র ৫২ বছর বয়সে কোভিড-পরবর্তী জটিলতা প্রাণ কেড়েছে তাঁর। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ইকমো সাপোর্টে ছিলেন তিনি। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন হচ্ছিল রক্তের। সোশ্যাল মিডিয়া মারফত সেই রক্ত পাওয়ার পর একটি পোস্ট করে অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছিলেন গায়ক। এর পরে কোভিড নেগেটিভ হয়েছিলেন অদিতি, কিন্তু শেষমেশ জীবনযুদ্ধে হেরে যান তিনি। Imageএবার সেই মায়ের ছবিই পোস্ট করলেন অরিজিৎ। 'গুরু' হিসেবে শ্রদ্ধা জানালেন সদ্যপ্রয়াত মাকে। তাঁর পোস্টের কমেন্ট সেকশনে অনেকেই সান্ত্বনা দিয়েছেন গায়ককে।Image https://twitter.com/Atmojoarjalojo/status/1419252292402880513  

```