Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মহানন্দার তীরে সদ্যোজাতের দেহ ছিঁড়ে খেল কুকুর! শিলিগুড়িতে শোরগোল

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে মহানন্দার পারে একটি কুকুর একটা কিছু খুবলে খাচ্ছিল। রক্ত ছড়িয়ে ছিল সেই জায়গায়। কাছে গিয়ে দেখতেই তাঁরা বুঝতে পারেন, সেখানে এক সদ্যোজাত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

 মহানন্দার তীরে সদ্যোজাতের দেহ ছিঁড়ে খেল কুকুর! শিলিগুড়িতে শোরগোল

শেষ আপডেট: 29 September 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শিশুকে থুবলে খাচ্ছে কুকুর। মহানন্দার তীরে এমন দৃশ্য দেখে আঁতকে উঠলেন স্থানীয়রা। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে শিলিগুড়ির ফুলবাড়ির পশ্চিমধনতলা এলাকায়। কুকুরটিকে তাড়িয়ে দেন স্থানীয়রা। ক্ষতবিক্ষত ওই শিশুকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তারবাবুর জানিয়ে দেন মৃত্যু হয়েছে ওই শিশুর।   

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে মহানন্দার পারে একটি কুকুর একটা কিছু খুবলে খাচ্ছিল। রক্ত ছড়িয়ে ছিল সেই জায়গায়। কাছে গিয়ে দেখতেই তাঁরা বুঝতে পারেন, সেখানে এক সদ্যোজাত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কুকুরটি তার দেহ খুবলে খাচ্ছে। এই ঘটনা দেখার পরে কুকুরটি সেখানে তাড়া করেন স্থানীয়রা। এরপরে সদ্যোজাতকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারবাবুরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। 

কে বা কারা ওই সদ্যোজাতকে মহানন্দার তীরে ফেলে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। 


```