
শেষ আপডেট: 26 July 2022 12:58
দ্য ওয়াল ব্যুরো: চারচাকা গাড়ি করে দিব্যি ব্রাউন সুগার (Brown Sugar) পাচার করার পরিকল্পনা ছিল। সব কিছু দিব্যি হিসেবে মতো এগোচ্ছিলও। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ে গেল পাচারকারীরা। ধৃতদের কাছ থেকে ২ কেজি ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের (Siliguri Police) বাগডোগরা থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ।
ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম চন্দন কুমার। ২১ বছর বয়সি ওই যুবক আদতে বিহারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হয় মাদকের বাজারমূল্য প্রায় কয়েক কোটি টাকা। মালদা থেকে ওই বিপুল পরিমাণ মাদক বাগডোগরায় নিয়ে আসা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। কোথায় ওই ব্রাউন সুগার পাচারের পরিকল্পনা ছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
মাদক পাচারের কথা গোপন সূত্রে আগেই জানতে পেরেছিল পুলিশ। সেই মতো মঙ্গলবার অভিযান চালানো হয় বাগডোগরা সংলগ্ন এলাকায়। একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালাতেই পাওয়া যায় ওই বিপুল পরিমাণ মাদক। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গেছে।
সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের! ময়নাগুড়িতে উত্তেজনা