
শেষ আপডেট: 20 September 2022 03:56
দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গির (dengue) উপসর্গ নিয়ে নার্সিংহোমে (Nursing Home) ভর্তি হয়েছিল নবম শ্রেণির ছাত্রী (class 9 student) । রক্ত পরীক্ষার রিপোর্টে উল্লেখ ছিল। চিকিৎসা চলাকালীনই মৃত্যু (death) হয় ওই পড়ুয়ার। কিন্তু মৃত্যুর শংসাপত্রে (death certificate) উল্লেখ নেই ডেঙ্গির। এরপরেই দুর্নীতি ও গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর (vandalized) চালাল মৃতা ছাত্রীর পরিজনরা (patient party)।
ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে (siliguri)। মৃতা ছাত্রীর নাম টুইঙ্কেল ভার্মা। ১৬ বছর বয়সি ওই ছাত্রী শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেশ কয়েকদিন ধরেই প্রবল জ্বরে ভুগছিল সে। খালপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল তাকে। রবিবার ভোরে মৃত্যু হয় টুইঙ্কেলের।
ছাত্রীর পরিবারের অভিযোগ, ডেঙ্গি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল টুইঙ্কেলকে। এমনকি রক্ত পরীক্ষার রিপোর্টেও ডেঙ্গির প্রমাণ মিলেছিল। সেই হিসেবেই এতদিন তার চিকিৎসা চলছিল। কিন্তু রবিবার তার মৃত্যুর পর নার্সিংহোমে থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কোনও উল্লেখ নেই। বরং তাতে লেখা রয়েছে ভাইরাল ফিভাররে জন্য মৃত্যু হয়েছে টুইঙ্কেলের। তাঁদের আরও দাবি, এতদিন ডেঙ্গি ধরেই চিকিৎসা চলার পর এখন চিকিৎসকও বলছেন আদৌ ডেঙ্গি হয়নি।
তাঁদের আরও অভিযোগ, ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কারণে স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করে নার্সিংহোম কর্তৃপক্ষ। তাঁদের জানানো হয়, শুধুমাত্র হাড় ভাঙলে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করা হয়। মাত্র কয়েকদিনেই নার্সিংহোমের বিল ৭৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন তাঁরা।
এই ঘটনাতেই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি এবং গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতা ছাত্রীর পরিবার। তারা সেখানে ব্যাপক ভাঙচুরও চালায় বলে জানা গেছে। শেষে শিলিগুড়ি থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়।
নার্সিংহোমের ম্যানেজার প্রণব সরকার জানিয়েছেন, টুইঙ্কেল ডেঙ্গুতে আক্রান্ত ছিল। তবে ডেথ সার্টিফিকেটে কী রয়েছে, তা চিকিৎসকরাই বলতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনা টুইঙ্কেলের পরিবারের তরফে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুজোয় বাড়ি ফেরার কথা ছিল, নাবালককে পিটিয়ে মারার অভিযোগ নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে