Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

প্রেমিকার বাড়ির সামনে লাগাতার ধরনা শিলিগুড়ির যুবকের, আর্জি 'ফিরে এসো'

দীর্ঘ প্রায় চার বছর ধরে দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা অসীম বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ২২ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকার এক তরুণীর।

প্রেমিকার বাড়ির সামনে লাগাতার ধরনা শিলিগুড়ির যুবকের, আর্জি 'ফিরে এসো'

শিলিগুড়িতে যুবকের ধরনা

শেষ আপডেট: 6 February 2025 18:36

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: শহর শিলিগুড়িতে এমন ঘটনা নতুন নয়, তবে আবারও প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের ধরনাতে শোরগোল পড়ল শহরে। 

জানা গিয়েছে, দীর্ঘ প্রায় চার বছর ধরে দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা অসীম বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ২২ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকার এক তরুণীর। তবে হঠাৎ করে প্রেমিকের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ  বন্ধ করে দেয় প্রেমিকা। চেষ্টা করেও প্রেমিকার সঙ্গে যোগাযোগ করতে না পেরে বৃহস্পতিবার সকালে প্ল্যাকার্ড নিয়ে  প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসেন অসীম। 

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়তে থাকে কৌতুহলী মানুষের ভিড়। স্থানীয়রা এসে অনেক বোঝানোর চেষ্টা করে ওই যুবককে। তবে তিনি এক প্রকার নাছোড়বান্দা। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা প্রেমিককে আশ্বস্ত করে। তারপরেই  ধরনা তুলে নেয় সে।

অসীম জানায়, দীর্ঘ ৪ বছর ধরে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক। এর আগেও একবার যোগাযোগ বন্ধ করে দিয়েছিল তার প্রেমিকা। তখন অভিমানে আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছিল সে। পরে আবার ওই তরুণী তার জীবনে ফিরে আসে। তবে তরুণী  পরিবার বিষয়টি মানতে নারাজ। তাঁদের কথায়, অসীম তাদের মেয়ের উপযুক্ত পাত্র নয়। সেটা বুঝতে পেরেই সরে এসেছে তাদের মেয়ে। কোনও সম্পর্ক বল প্রয়োগ করে টিকিয়ে রাখা যায় না।


```