Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৌমাছি তাড়াতে গিয়ে বিজেপি নেতার বাড়ির ছাদে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে গেল বিজেপি নেতার বাড়ির ছাদে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা।

মৌমাছি তাড়াতে গিয়ে বিজেপি নেতার বাড়ির ছাদে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

শিলিগুড়িতে আগুন-প্রতীকী চিত্র

শেষ আপডেট: 5 July 2024 17:18

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বিজেপি নেতার তিনতলা বাড়ির ছাদে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মাঝাবাড়ি এলাকায়। জানাগিয়েছে, মৌমাছি তাড়াতে গিয়ে এমন অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে গেছে দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। প্রায় আধঘণ্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে এনে ফেলেন তাঁরা।    

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ওই এলাকায় বিমল রায় নামে এক বিজেপি নেতার বাড়িতে আগুন লেগেছে। তিনি বিজেপির মণ্ডল সভাপতি। তাঁর তিনতলা ছাদে থাকা গোডাউনে আগুন লাগে। দমকল সূত্রে খবর, ছাদে একটি মৌমাছির চাক তৈরি হয়েছিল। বাড়ির লোকজন আগুন জ্বালিয়ে সেই মৌচাক ভাঙতে গিয়েছিলেন। সেই থেকে আগুন লাগে। দমকল কর্মীদের অভিযোগ, গোডাউনে অনেক প্ল্যাটিকের সামগ্রী রাখাছিল। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সময় মতো দমকল ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে এসে যায়। প্রায় আধঘণ্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।  

দলীয় কর্মীরা বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। ওই নেতা বাড়ির ছাদে ওই ধরনের গোডাউন তৈরি হল কীভাবে তাই নিয়ে এখন প্রশ্ন উঠছে।


```