Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অবশেষে সঙ্কট কাটল, রবিবার থেকে শিলিগুড়িতে পানীয় জল দেওয়া শুরু করল পুরসভা

তিস্তা নদীর জল পরিস্রুত করেই পানের যোগ্য করে তোলা হচ্ছে। সেই জলই রবিবার বিকেল থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

অবশেষে সঙ্কট কাটল, রবিবার থেকে শিলিগুড়িতে পানীয় জল দেওয়া শুরু করল পুরসভা

শিলিগুড়ি পুরসভা জল দেওয়া শুরু হল

শেষ আপডেট: 2 June 2024 20:29

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: কয়েকদিন আগেই পুরসভার জল সরবরাহ নিয়ে ধুন্ধুমার বেঁধেছিল। বিক্ষোভের মুখে পড়েছিলেন মেয়র গৌতম দেব। তার পর থেকে কিছুদিন পুরনিগমের পক্ষ থেকে সরবরাহ করা জল পান করতে মানা করা হয়েছিল। অবশেষে জট কাটল। রবিবার থেকে ফের পানীয় জল সরবরাহ করতে শুরু করল শিলিগুড়ি পুরসভা। 

তিস্তা নদীর জল পরিস্রুত করেই পানের যোগ্য করে তোলা হচ্ছে। সেই জলই রবিবার বিকেল থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এদিন শিলিগুড়ি পুরসভায় নিজের দফতরের একটি সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব। সেখানে তিনি জানিয়েছেন, তিস্তা বাঁধ মেরামতি কাজ শেষ হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতর তিস্তা নদী থেকে জল ছেড়েছে। শিলিগুড়িবাসীর পানীয় জলের সঙ্কট মেটাতে এই জল পরিস্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। 

গৌতমবাবুর মতে, নদীগুলিতে দূষণ বেড়ে যাওয়ায় জল পরিস্রুত করার প্রক্রিয়া বাধা পাচ্ছে। শিলিগুড়ি শহরকে ঘিরে রাখা নদী মহানন্দা, জোড়াপানি, ফুলেশ্বরী, মতো নদীগুলিকে দূষণ মুক্ত করার ব্যবস্থা নেওয়ার দিকে নজর রাখবে পুরসভা।  

বৃহস্পতিবার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লি এলাকায় পুরসভার তরফে ৩ হাজার লিটারের একটি পানীয় জলের ট্যাংক পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই জল ঘোলাটে। পানের অযোগ্য। তাই প্রত্যেকেই সেই জল ফেলে দেন। ঘটনায় শোরগোল পড়ে এলাকায়। এদিন পানীয় জলের সমস্যা সামনে রেখে পথে নামে বামেরা। শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। 

এই ঘটনার দিন চারেক আগেই মহানন্দার জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেদিন রিপোর্ট হাতে আসার পরেই জানা যায় জলের মান খুবই খারাপ। তারপরেই পুরসভার সরবরাহ করা জল পানতে করতে বারণ করেন মেয়র। যদিও সেই জল দিয়ে গৃহস্থালীর অন্য কাজ করা যাবে বলে জানান তিনি।


```