Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভোটের ডিউটিতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন সিকিম পুলিশের কনস্টেবল

দ্য ওয়াল ব্যুরো, জঙ্গিপুর: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন সিকিম পুলিশের এক কনস্টেবল। দুর্ঘটনা ঘটে শনিবার দুপুরে মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজ ঘাটে। ভোটের ডিউটি করতে দিন কয়েক আগেই জঙ্গিপুরে এসেছিলেন তিনি। এ দিন সন্ধে অবধি তাঁর কোনও খোঁজ মে

ভোটের ডিউটিতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন সিকিম পুলিশের কনস্টেবল

শেষ আপডেট: 19 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো, জঙ্গিপুর: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন সিকিম পুলিশের এক কনস্টেবল। দুর্ঘটনা ঘটে শনিবার দুপুরে মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজ ঘাটে। ভোটের ডিউটি করতে দিন কয়েক আগেই জঙ্গিপুরে এসেছিলেন তিনি। এ দিন সন্ধে অবধি তাঁর কোনও খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ কনস্টেবলের নাম নিঙ্গুর চিরিং লেপচা। তাঁর সঙ্গেই গঙ্গায় নেমেছিলেন আরও জনা চার জওয়ান। তবে তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের কথায়, এ দিন বেলার দিকে কলেজ ঘাটে স্নান করতে নামেন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। যাঁদের মধ্যে নিঙ্গুর চিরিং লেপচাও ছিলেন। বাকিরা জল থেকে উঠে এলেও খোঁজ মেলেনি লেপচার। তাঁর নাম ধরে অনেকক্ষণ ডাকাডাকি করেন জওয়ানেরা। সাড়া না মেলায় খবর দেওয়া হয় থানায়। এলাকার বাসিন্দারাও জলে নেমে খোঁজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সন্ধে অবধি গঙ্গায় জাল ফেলে, নৌকায় করে জলে বরশি দিয়ে চলে তল্লাশি। নামানো হয় ডুবুরিও। পুলিশ জানিয়েছে, কোনও খোঁজ মেলেনি কনস্টেবলের। আগামিকাল ফের তল্লাশি চালাবেন তাঁরা।

```