
শেষ আপডেট: 8 August 2023 14:23
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: গুয়াহাটি থেকে আলিপুরদুয়ারের ফেরার পথে ট্রেনের কামরায় মহিলাকে ধর্ষণের (Rape Case) অভিযোগ। এমনই ঘটনা ঘটল সিফুং এক্সপ্রেসে (Sifhung Express)।
সেই সময় ওই তিন সহযাত্রীদের মধ্যে দুইজন তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়ার হুমকি দেয়। ভয়ে সিঁটিয়ে যান ওই মহিলা। তারপর মহিলার উপর জোরজবরদস্তি শুরু করে তাঁরা। মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যেই ওই দুই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ গ্রেফতার করেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অসমের শ্রীরামপুর থেকে আলিপুরদুয়ার স্টেশনের কাজে এই ঘটনা ঘটেছে। রবিবার অভিযুক্তদের আদালতে তোলা হলে তাঁদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতরা অসমের বাসিন্দা বলে জানিয়েছে জিআরপি।
মহিলা অভিযোগে জানিয়েছেন, বেশ কয়েক যাত্রী নেমে যাওয়ার পর ট্রেনের ওই কামরায় ওই অভিযুক্তরা ছাড়াও আরও একজন যাত্রী ছিলেন। তিনি বার বার সাহায্য চাইলেও ওই যাত্রী নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। আলিপুরদুয়ারে ট্রেনটি এসে পৌঁছলে জিআরপি এসে তাঁকে উদ্ধার করে। অভিযুক্তদের আটক করে নিয়ে যায়।
আরও পড়ুন: সাধের অনুষ্ঠানের পরেই স্ত্রীকে মার! ৯ মাসের অন্তঃস্বত্ত্বার মৃত্যুতে ময়নাগুড়িতে তোলপাড়