Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিধু মুসেওয়ালাকে খুনের অভিযুক্তরা জেলের মধ্যেই হাতাহাতি বাঁধাল! সংঘর্ষে মৃত্যু ২ বন্দির

দ্য ওয়াল ব্যুরো: জেলের (Punjab jail) মধ্যেই পরস্পরের সঙ্গে মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়ল সিধু মুসেওয়ালাকে (Sidhu Moosewala) হত্যার অভিযোগে অভিযুক্তরা। ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে বলে জেল সূত্রের খবর। জানা গেছে, আজ, রবিবার দুপুরে তিন

সিধু মুসেওয়ালাকে খুনের অভিযুক্তরা জেলের মধ্যেই হাতাহাতি বাঁধাল! সংঘর্ষে মৃত্যু ২ বন্দির

শেষ আপডেট: 26 February 2023 14:02

দ্য ওয়াল ব্যুরো: জেলের (Punjab jail) মধ্যেই পরস্পরের সঙ্গে মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়ল সিধু মুসেওয়ালাকে (Sidhu Moosewala) হত্যার অভিযোগে অভিযুক্তরা। ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে বলে জেল সূত্রের খবর।

জানা গেছে, আজ, রবিবার দুপুরে তিন বন্দির মধ্যে প্রথমে বচসা বাঁধে। তারপর হাতাহাতি। এই তিন বন্দিই মুসেওয়ালা হত্যাকাণ্ডে অভিযুক্ত।

গত বছর পাঞ্জাব নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন গায়ক মুসেওয়ালা। ২৯ মে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান তিনি। সেই মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি পাঞ্জাবের রাজনীতিতে। জানা যায়, গ্যাং ওয়ারের কারণেই খুন হতে হয় মুসেওয়ালাকে।

সেই সময় কানাডার কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার সিধুর খুনের দায় স্বীকার করেছিল। সে দাবি করেছিল, লরেন্স বিষ্ণোই নামে আরও এক অপরাধীর সঙ্গে ষড়যন্ত্র করে এই খুনটা করেছিল। এই ঘটনায় গ্রেফতার করা হয় কয়েকজনকে। অভিযুক্তরা পাঞ্জাবের গোন্ডিয়াল সেন্টার জেলে বন্দি ছিল। রবিবার সেখানেই নিজেদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় দু'জনের। একজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, মৃতদের মধ্যে একজনের নাম মনদীপ তুফান।

উল্লেখ্য, কংগ্রেস নেতা তথা পাঞ্জাবি গায়ক মুসেওয়ালা একাধিক বিতর্কে জড়িয়েছিলেন। রাজনৈতিক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছিল যে আলাদা করে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল তাঁর জন্য।

তবে এই নিরাপত্তা নিয়েও রাজনৈতিক টানাপড়েন চলে। অবশেষে মুসেওয়ালার নিরাপত্তা তুলে নেওয়া হয় গত বছরে ২৮ মে। আর তার ঠিক পরের দিন তাঁর গাড়ি লক্ষ্য করে লাগাতার গুলি চালানো হয়। নিজেই গাড়ির ভেতরেই ঝাঁঝরা হয়ে যান তিনি।

পাঞ্জাবের গায়কের খুনের ঘটনার জড়িত, গোল্ডির অভিযোগ ছিল সিধু নিজেও অকালি নেতা ভিকি মিদ্দুখেরা এবং গুরলাল ব্রারকে খুনের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। গুরলাল ব্রারকে চণ্ডীগড়ে গুলি করে মারা হয়। তার প্রতিশোধ নিতেই খুন করা হয় সিধুকে।

পাকিস্তানের হাসপাতালে ওষুধ নেই, বন্ধ বহু চিকিৎসা! হু হু করে রোগীমৃত্যু


```