Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Siddiqullah Chowdhury: নবীর অবমাননায় রাস্তা আটকে প্রতিবাদ নয়, আর্জি সিদ্দিকুল্লার

দ্য ওয়াল ব্যুরো: মহম্মদকে নিয়ে বিজেপি মুখপাত্রের বক্তব্যে দেশজুড়ে শোরগোল শুরু হয়েছে। প্রথমদিন থেকেই ধর্মীয় ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। এবার নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের গ্রেফতারির দাবিতে সরব হলেন 'পশ্চিমবঙ্গ জামিয়ত এ

Siddiqullah Chowdhury: নবীর অবমাননায় রাস্তা আটকে প্রতিবাদ নয়, আর্জি সিদ্দিকুল্লার

শেষ আপডেট: 9 June 2022 12:25

দ্য ওয়াল ব্যুরো: মহম্মদকে নিয়ে বিজেপি মুখপাত্রের বক্তব্যে দেশজুড়ে শোরগোল শুরু হয়েছে। প্রথমদিন থেকেই ধর্মীয় ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। এবার নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের গ্রেফতারির দাবিতে সরব হলেন 'পশ্চিমবঙ্গ জামিয়ত এ উলামা'র সভাপতি ও রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury)। বৃহস্পতিবার তিনি কলকাতা প্রেসক্লাবে বলেন, 'আমরা দুর্বল নই, আমাদের পরীক্ষা নিতে যাবেন না।'

আরও পড়ুন: সংখ্যালঘুদের উপর হামলা হলে সংখ্যাগুরুদের প্রতিবাদ করতে দিন: মমতা

নবি হজরত মহম্মদকে নিয়ে বিজেপি মুখপাত্রের মন্তব্যে ক্ষোভে ফুঁসছে রাজ্যের মুসলিম সমাজ। এদিন সিদ্দিকুল্লা (Siddiqullah Chowdhury) বলেন, 'আপনাদের অনুরোধ করছি, প্রতিবাদ করুন। তবে রাস্তায় নয়। এর প্রতিবাদ হোক ঘরে ঘরে।'

এদিনের সাংবাদিক বৈঠকে গ্রন্থাগারমন্ত্রী-সহ (Siddiqullah Chowdhury) উপস্থিত ছিলেন ক'য়েকটি মসজিদের ইমাম। সকলেরই দাবি, নূপুর শর্মাদের শুধু দল থেকে বহিস্কার করলেই হবে না। শাস্তি দিতে হবে। এবং ভবিষ্যতে যে কোনও ধর্মীয় ঘৃণা ছড়ানো বন্ধ করতে কঠিন আইন আনতে হবে। এই ঘটনার জন্য মুসলিম বিশ্বে ভারতের মুখ পুড়েছে। ১৬টি দেশ ভারতের রাষ্ট্রদূতকে তলব করে ঘটনার ব্যাখ্যা চাইছে। যারা এসব জিনিস মানুষের মন-মগজে ঢোকাচ্ছে, তারা আসল দোষী।

উল্লেখ্য, হজরত মহম্মদকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে মোদী সরকারকে উপদেশ দিয়েছে তালিবানও। একাধিক দেশের রোষে পড়েছে মোদী সরকার। অন্যদিকে, নূপুরকে দল থেকে সাসপেন্ড করার পরে নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে বিক্ষোভ শুরু হয়েছে এ রাজ্যেও। তবে রাস্তা-ঘাট বন্ধ না করে সংযত ও শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করার আবেদন করেছেন বক্তারা।


```