Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুকুর থেকে মিলল দুই শিশুর দেহ, মর্মান্তিক কাণ্ডে শ্যামনগরে শোক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: নিখোঁজ হওয়ার বেশ কয়েক ঘণ্টা পর পুকুর থেকে পাওয়া গেল (Drowning) দুই শিশুর দেহ (Child Body)! এই ঘটনা ঘিরে শোরগোল ছড়িয়েছে শ্যামনগরের (Shyamnagar) মিলনগড়ে। মৃত ওই শিশুদের নাম পীযূষ কুণ্ডু (৬), বিনায়ক স

পুকুর থেকে মিলল দুই শিশুর দেহ, মর্মান্তিক কাণ্ডে শ্যামনগরে শোক

শেষ আপডেট: 22 May 2023 10:32

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: নিখোঁজ হওয়ার বেশ কয়েক ঘণ্টা পর পুকুর থেকে পাওয়া গেল (Drowning) দুই শিশুর দেহ (Child Body)! এই ঘটনা ঘিরে শোরগোল ছড়িয়েছে শ্যামনগরের (Shyamnagar) মিলনগড়ে। মৃত ওই শিশুদের নাম পীযূষ কুণ্ডু (৬), বিনায়ক সিং(৭)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেকক্ষণ ধরেই ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকেরাও খোঁজাখুঁজি করছিলেন। সেই সময় কয়েকজন কিশোর পুকুরে স্নান করতে নেমেছিল।

পাড়ের কাছে সাঁতার কাটার সময় তাদের পায়ে কিছু একটা ঠেকে। (Shyamnagar) ভয়ে তারা ডাঙায় উঠে হইচই করে।

পরে পাড়ার এক যুবক পুকুরে ডুব দিয়ে দেখেন, নিখোঁজ ওই দুই শিশুর মধ্যে একজন সেখানে ভাসছে। তড়িঘড়ি ওই শিশুকে তিনি জল থেকে টেনে তোলেন। এঘটনা শোনার পর ভিড় জমে যায় পুকুরপাড়ে। আরেকজন শিশুকে খুঁজতে ফের পুকুরে ডুব দেন ওই যুবক। সাঁতার কেটে অনেকটা গভীরে গিয়ে ওই শিশুকেও খুঁজে পান। তাকে উদ্ধার করার পর দুজনকে নিয়ে হাসপাতালে ছুটে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এমন মর্মান্তিক ঘটনা ঘটায় শোকস্তব্ধ হয়ে গিয়েছে গোটা এলাকা।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনই কয়েকজন শিশু-কিশোর এলাকার ওই পুকুরে স্নান করতে আসত। ঠেলাঠেলি করত। পাড়ার বড়রা অনেকেই এজন্য তাদের ধমকও দিতেন। পাড়ার লোকেদের অনুমান, ওই দুই শিশু প্রতিদিনের মতো এদিনও স্নান করতে পুকুরে নেমেছিল। সেই সময় হয়ত সবার অলক্ষ্যে তলিয়ে যায় তারা।         

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খুন না দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকে গোটা এলাকা থমথমে।

বেহাল দশা আমতার সুপ্রাচীন বার-লাইব্রেরির! বিচারপতি মান্থার কাছে সংস্কারের আর্জি


```