Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি ওয়েবসাইটে এখনও দমকল মন্ত্রী শোভন

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ন'মাস হতে চলল। তবু আপডেট হল না রাজ্য সরকারের অগ্নি নির্বাপণ বিভাগের ওয়েবসাইট। শোভন চট্টোপাধ্যায় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন গত বছরের ২০ নভেম্বর। অন্তর্বর্তী সময়ে তাঁর দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল ফিরহাদ হাকিমকে।

সরকারি ওয়েবসাইটে এখনও দমকল মন্ত্রী শোভন

শেষ আপডেট: 15 August 2019 14:02

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ন'মাস হতে চলল। তবু আপডেট হল না রাজ্য সরকারের অগ্নি নির্বাপণ বিভাগের ওয়েবসাইট। শোভন চট্টোপাধ্যায় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন গত বছরের ২০ নভেম্বর। অন্তর্বর্তী সময়ে তাঁর দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল ফিরহাদ হাকিমকে। তারপর মন্ত্রিসভার রদবদল করে দমকল দফতরের স্বাধীন দায়িত্বে আনা হয় বিধাননগরের বিধায়ক সুজিত বসুকে। সেই শোভন বুধবার যোগ দিয়েছেন বিজেপি-তে। সুতোয় ঝুলতে থাকা তৃণমূলের সঙ্গে সম্পর্কটুকুতেও যবনিকা পড়ে গিয়েছে। কিন্তু সরকারি ওয়েব সাইটে এখনও দমকলমন্ত্রী হিসেবে শোভননের নাম রয়ে গিয়েছে। ওয়েবসাইটের হোম পেজে সুজিত বসুর নাম থাকলেও, কনট্যাক্ট পেজে রয়েছে শোভনের নাম। এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যদিও বৃহস্পতিবার এ নিয়ে নবান্নের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরই শোভনকে দমকল, আবাসন ও পরিবেশ- তিন তিনটি গুরুত্বপূর্ন মন্ত্রকের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু ২০১৭ সাল থেকেই একটু একটু করে দল ও সরকারের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন শোভন। কমিয়ে দেন সময় দেওয়া। সৌজন্যে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় শোভনকে কাজে ফেরাতে বহুবার চেষ্টা করেছিলেন। কিন্তু শোভন বলে দেন, "আমি সব ছাড়তে পারি। কিন্তু বৈশাখীকে ছেড়ে বেইমানি করতে পারব না।" তারপরের ঘটনা সবারই জানা। কিন্তু এত ঘটনা স্রোত বয়ে যাওয়ার পরও ওয়েবসাইট রয়ে গেল যেই কে সেই।

```