Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওরা আমার স্বামীর ডান চোখে গুলি করল, ছাদ থেকে দাঁড়িয়ে দেখলাম'

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। শুরু হয়েছে দিল্লি-রাজ্য সংঘাত। এর মধ্যেই সাংবাদ মাধ্যমে শনিবার সন্ধের সেই নারকীয় ঘটনার কথা জানালেন নিহত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল। একটি সর্বভারতীয় সাংবাদমাধ্যমক

ওরা আমার স্বামীর ডান চোখে গুলি করল, ছাদ থেকে দাঁড়িয়ে দেখলাম'

শেষ আপডেট: 9 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। শুরু হয়েছে দিল্লি-রাজ্য সংঘাত। এর মধ্যেই সাংবাদ মাধ্যমে শনিবার সন্ধের সেই নারকীয় ঘটনার কথা জানালেন নিহত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল। একটি সর্বভারতীয় সাংবাদমাধ্যমকে তিনি বলেন, "হঠাৎ দেখলাম তৃণমূল নেতা শাহজাহানের বাহিনী আমাদের বাড়ির দিকে আসছে। স্বামীও ছিল তখন। বুঝতে পারছিলাম না কী করব। কয়েকশো লোকের চিৎকার শুনে ভয়ে প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে পড়ি। আমার স্বামী তখন মোটরবাইক স্টার্ট করে অন্য দিকে পালাতে যায়। কিন্তু ওরা ধরে ফেলে। প্রথমে হাতাহাতি। তারপর মাটিতে ফেলে ডান চোখে গুলি করল ওরা। ছাদ থেকে স্বামীর মৃত্যু দেখলাম। আমার কিচ্ছু করার ছিল না।" ন্যাজাটের প্রত্যক্ষদর্শীরা বলছেন, শনিবার সন্ধেবেলা গ্রামে গ্রামে যে ঘটনা ঘটেছে সেই নৃশংসতা চোখে না দেখলে বোঝা যাবে না। এখনও চাপ চাপ রক্তের দাগ টাটকা। গ্রামবাসীরা জানিয়েছেন, যেখানে পুলিশ ফোর্স দরকার নেই, সেখানে মোতায়েন করা হয়েছিল বাহিনী। আর অশান্তি হতে পারে, হামলা হতে পারে এমন গ্রামগুলি ছিল একেবারে পুলিশশূন্য। এখনও পর্যন্ত তিন জনের মৃতদেহ উদ্ধার হয়েছে সন্দেশখালিতে। স্থানীয়দের দাবি, তার মধ্যে একজন তৃণমূলকর্মী ও দু'জন বিজেপি কর্মী। তৃণমূল ও বিজেপি দু'দলেরই অভিযোগ, তাঁদের আরও কর্মী নিখোঁজ। ওই সাংবাদমাধ্যমকে নিহত প্রদীপের স্ত্রী পদ্মা আরও বলেন, "আমরা মিনিট পাঁচেক আগে বুঝতে পারি আমদের বাড়ির দিকে এগিয়ে আসছে ওরা। পুকুরের ও পার দিয়ে একের পর এক বাইক, ম্যাটাডোর আসছিল। উদভ্রান্তের মতো ছুটছিলাম। ওরা টার্গেট করে এসেছিল আমার স্বামীকে মারবে!" নিহত বিজেপি কর্মীর আর্তনাদ শুনে অনেকেই বলছেন, এ যেন নন্দীগ্রাম নেতাইয়ের ছবি। শুধু জায়গাটা বদলেছে। আর শাসক বিরোধীর রং। স্বজনহারাদের কান্নায় কোনও বদল নেই। সেই একই রকম হাহাকার। নিমতায় তৃণমূল নেতা নির্মল কুণ্ডু খুনের পর সেখানে ছুটে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। কিন্তু সন্দেশখালির ঘটনার পর ৩৬ ঘণ্টা কেটে গেলেও মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। ডিজি-কে ফোন করা হলে তিনি ফোন তুলেই বলেন, "আমি এখন ব্যস্ত আছি।" সোমবার দুপুরে নবান্নে প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে সন্দেশখালি নিয়ে কী সিদ্ধান্ত হয় এখন সেটাই দেখার।

```