Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কংগ্রেস থেকে তৃণমূল ছুঁয়ে বিজেপিতে লম্বা লাফ শান্তিপুরের বিধায়কের

দ্য ওয়াল ব্যুরো: অরিন্দম ভট্টচার্য মানেই যেন টানাপোড়েনের কাহিনি। যখন কংগ্রেসে ছিলেন, তখন যুব কংগ্রেসের নির্বাচনের সময় সে কি ধুন্ধুমার। সেই বিতর্কের এপিসেন্টারে ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্নেহভাজন অরিন্দম। ত

কংগ্রেস থেকে তৃণমূল ছুঁয়ে বিজেপিতে লম্বা লাফ শান্তিপুরের বিধায়কের

শেষ আপডেট: 20 January 2021 12:59

দ্য ওয়াল ব্যুরো: অরিন্দম ভট্টচার্য মানেই যেন টানাপোড়েনের কাহিনি। যখন কংগ্রেসে ছিলেন, তখন যুব কংগ্রেসের নির্বাচনের সময় সে কি ধুন্ধুমার। সেই বিতর্কের এপিসেন্টারে ছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্নেহভাজন অরিন্দম। তার পর ষোলো সালের ভোটে তাঁর ইচ্ছা ছিল উত্তর চব্বিশ পরগনায় প্রার্থী হওয়ার। দল তাঁকে টিকিট দেয় শান্তিপুরে। তা নিয়েও অভিমান। অথচ সেই শান্তিপুরে নদিয়া কংগ্রেসের কিংবদন্তী নেতা শঙ্কর সিংয়ের আশীর্ব্বাদ নিয়ে আর বামেদের বিপুল সমর্থনে জিতে যান।

কিন্তু কিছুদিন যেতেই অরিন্দম অনুপ্রাণিত হন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে। একা নয়, তিনি শঙ্কর সিংকে সঙ্গে নিয়েই যান তৃণমূলে। অরিন্দমের দেবদ্বিজে ভক্তি বরাবরই। এ বার একুশের ভোটের আগে অরিন্দমকে গঙ্গাসাগরে ডুব লাগাতে দেখেই অনেকে সন্দেহ করতে শুরু করেছিলেন। কেউ কেউ অনুমান করছিলেন, অরিন্দম বিজেপিতে যাচ্ছেনই। যাঁরা অনুমান করছিলেন তাঁদের একশোয় একশো পাওয়া হয়তো নিশ্চিত। কারণ, খবর হল, অরিন্দম যাচ্ছেন বিজেপিতেই। এই প্রতিবেদন প্রকাশের সময়ে বিজেপি থেকে বলা হচ্ছে, এক জন বিশিষ্ট নেতা বিজেপিতে যোগ দেবেন। তবে দলীয় সূত্রে বলা হচ্ছে, তিনি আর কেউ নন, শান্তিপুরের কংগ্রেস বিধায়ক (পড়ুন তৃণমূল নেতা)।

```