Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

শান্তিপুরে দুঃসাহসিক ডাকাতি! মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুঠে নিল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধেবেলা দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুরে (Shantipur)। আগ্নেয়াস্ত্র বের করে পরিবারের মহিলাদের ভয় দেখিয়ে চলল দেদার লুঠপাট। অভিযোগ, বিপুল পরিমাণ টাকা আর সোনার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে ডাকতরা। ঘটনাটি ঘট

শান্তিপুরে দুঃসাহসিক ডাকাতি! মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুঠে নিল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 5 October 2021 10:22

দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধেবেলা দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুরে (Shantipur)। আগ্নেয়াস্ত্র বের করে পরিবারের মহিলাদের ভয় দেখিয়ে চলল দেদার লুঠপাট। অভিযোগ, বিপুল পরিমাণ টাকা আর সোনার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে ডাকতরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার আড়বলদা গ্রামে। স্থানীয় ব্যবসায়ী বাপি রায়ের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় এক দল ডাকাত। ৫ থেকে ৬ জন ছিল সেই দলে। অভিযোগ, বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাদের একটি ঘরে আটকে রাখে দুষ্কৃতীরা। ভয় দেখিয়ে আলমারি সিন্দুকের ভেঙে ফেলা হয়। তারপর সর্বস্ব লুঠ করে নেয় ডাকাতরা। বাকিদের সঙ্গে বসিয়ে জেরা, বাড়ি থেকে এসেছে জামাকাপড়ের সেট, মেসের খাবার খাচ্ছেন আরিয়ান মোট চারটি আলমারি ভেঙে সাড়ে চার লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাতদল, অভিযোগ তেমনটাই। এছাড়া খোয়া গেছে ৮ ভরি সোনার গয়নাও। এখানেই শেষ হয়, ব্যবসায়ীর বাড়ি থেকে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও নিয়ে গেছে ডাকাতরা। প্রমাণ লোপাটের জন্য এমনটা করেছে তারা। তাদের প্রত্যেকের মুখেই বাধা ছিল গামছা। সকলে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকেছিল, বোমাও ছিল তাদের কাছে, জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছে যায় শান্তিপুর থানার পুলিশ। চলছে তদন্ত। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```