Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ির আওয়াজে শান্তিভঙ্গ হয়, রাস্তা ফেরত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিশ্বভারতীর উপাচার্য!

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: গাড়ি শব্দে শান্তিভঙ্গ হচ্ছে। ভারি গাড়ি চলাচল করলে কাঁপে উপাসনাগৃহ। তাই এবার উপাসনাগৃহ থেকে কালিসায়র মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা রাজ্য সরকারের কাছে থেকে ফেরত চেয়ে চিঠি পাঠাল বিশ্বভারতী (Shantiniketan R

গাড়ির আওয়াজে শান্তিভঙ্গ হয়, রাস্তা ফেরত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিশ্বভারতীর উপাচার্য!

শেষ আপডেট: 25 September 2023 16:40

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: গাড়ি শব্দে শান্তিভঙ্গ হচ্ছে। ভারি গাড়ি চলাচল করলে কাঁপে উপাসনাগৃহ। তাই এবার উপাসনাগৃহ থেকে কালিসায়র মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা রাজ্য সরকারের কাছে থেকে ফেরত চেয়ে চিঠি পাঠাল বিশ্বভারতী (Shantiniketan Road)।

সম্প্রতি শান্তিনিকেতনকে বিশ্ব হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। সেই তকমা ধরে রাখতে চায় বিশ্বভারতী। তাই তড়িঘড়ি সেটাকে কারণ দেখিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিশ্বভারতী (Viswa Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

২০১৭ সালে শান্তিনিকেতন থেকে শ্রীনিকেতন সংযোগকারী প্রায় তিন কিলোমিটার রাস্তাটি রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছিল বিশ্বভারতী (Shantiniketan Road)। এই রাস্তা ধারেই রয়েছে বিশিষ্ট আশ্রমিকদের বাড়ি। তাঁদের মধ্যে অমর্ত্য সেনের বাড়িও এই রাস্তার ধারেই রয়েছে।

রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী লিখেছেন, তাঁরা ওই রাস্তাটিতে চার চাকার গাড়ির চলাচল বন্ধ করতে চান। কারণ হিসাবে তিনি জানিয়েছেন, গাড়ি চলাচল করলে ওই রাস্তা কাঁপে। তাতে আশ্রমের ভবনগুলি ক্ষতিগ্রস্ত হবে। আর্কিওলজিক্যাল সার্ভে একটি সতর্কবার্তার কথাও উল্লেখ করেছেন তিনি। শুধু তাই নয় গাড়ির শব্দে শান্ত পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

বিদ্যুৎবাবুর চিঠিতে আরও দাবি করেছেন, যে ওই রাস্তার ধারে বেশ কয়েকটি স্কুল রয়েছে। এতে বেপরোয়া গাড়ির কারণে দুর্ঘটনা আশঙ্কাও রয়েছে। তাই তিনি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন, যে রাস্তাটি বিশ্বভারতীর কাছে ফিরিয়ে দেওয়া হোক। যাতে করে গাড়ি চলাচলের উপর বিশ্বভারতী নিয়ন্ত্রণ রাখতে পারে।

আরও পড়ুন: বাজে মৃত্যু দুই হনুমানের, জখম একাধিক, রাতে গাছে ঘুমিয়েছিল


```