Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শান্তনুই ছিলেন কুন্তলের 'মেন্টর', কোর্টে বলল ইডি

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে সামনে আসছে একের পর এক নাম। এই দুর্নীতিতে যোগ রয়েছে, এমন অভিযোগে প্রায় প্রতিদিনই কেউ না কেউ গ্রেফতার হচ্ছেন। শুক্রবারই হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) গ্রেফতার করে ইডি (

শান্তনুই ছিলেন কুন্তলের 'মেন্টর', কোর্টে বলল ইডি

শেষ আপডেট: 11 March 2023 11:34

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে সামনে আসছে একের পর এক নাম। এই দুর্নীতিতে যোগ রয়েছে, এমন অভিযোগে প্রায় প্রতিদিনই কেউ না কেউ গ্রেফতার হচ্ছেন। শুক্রবারই হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) গ্রেফতার করে ইডি (ED)। শনিবার তাঁকে আদালতে তোলা হয়। সেখানেই বিস্ফোরক দাবি করল ইডি। আদালতে দাঁড়িয়ে ইডি বলল, শান্তনুই নাকি ছিলেন কুন্তলের 'মেন্টর'!

নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন হুগলির যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইডি আদালতে জানিয়েছিল, চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তোলা হয়েছে। যার প্রমাণ পেয়েছে তারা।

শনিবার আদালতে ইডি দাবি করে, শান্তনুর কথাতেই তাপস মণ্ডলকে ১৯ কোটি টাকা দিয়েছিল কুন্তল। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে বারাসতের শিক্ষক তাপস মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি। এই তাপসই প্রথম কুন্তল ও শান্তনুর নাম করে।

সেই সূত্র ধরেই কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে প্রথমে কুন্তল, তারপর একে একে তাপস ও শান্তনুকে গ্রেফতার করেছিল। কীভাবে এই টাকা তোলা হত, সেই টাকা কীভাবে হাত ঘুরত সবটাই তদন্ত করে দেখছে ইডি। আদালতে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে, কালো টাকা সাদা করার জন্যই বিভিন্ন জায়গায় টাকা খাটানো হত।

এদিকে আজ আদালতে ঢোকার মুখে শান্তনু দাবি করেন যে, তিনি নির্দোষ। টাকা তিনি নেননি। তিনি আরও বলেন, জেলের ভিতর থেকে কেউ তাঁকে ফাঁসাচ্ছে। কে তাঁকে ফাঁসাচ্ছে? সে ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি শান্তনু। স্বভাবতই তাঁর এই দাবির পর চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে।

‘শান্তনুর মতো ছেলে হয় না, ওকে ফাঁসানো হয়েছে’, বলছেন শাশুড়ি


```