Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

'রিচা যা করে দেখিয়েছেন সৌরভও পারেননি, আর ওঁকেই উপেক্ষা করছে সরকার', গর্জে উঠলেন শঙ্কর

বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে শনিবার সিএবি-র পক্ষ থেকে ইডেন গার্ডেন্সে সংবর্ধনা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও আলাদা সংবর্ধনা পাবেন তিনি। তবে শঙ্কর ঘোষের অভিযোগ, বাংলার প্রথম বিশ্বচ্যাম্পিয়নকে উপেক্ষা করা হয়েছে! 

'রিচা যা করে দেখিয়েছেন সৌরভও পারেননি, আর ওঁকেই উপেক্ষা করছে সরকার', গর্জে উঠলেন শঙ্কর

শঙ্কর ঘোষ, রিচা ঘোষ এবং সৌরভ গঙ্গোপাধ্য়ায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 November 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ (World Cup) জয়ের পর শুক্রবার শিলিগুড়িতে (Siliguri) নিজের বাড়িতে ফিরেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। তাঁকে ঘিরে স্থানীয়দের উন্মাদনার শেষ নেই। কিন্তু এরই মধ্যে বিশ্বজয়ীকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)।

বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে শনিবার সিএবি-র (CAB) পক্ষ থেকে ইডেন গার্ডেন্সে সংবর্ধনা দেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকেও আলাদা সংবর্ধনা পাবেন তিনি। তবে শঙ্কর ঘোষের অভিযোগ, বাংলার প্রথম বিশ্বচ্যাম্পিয়নকে (World Champion) উপেক্ষা করা হয়েছে! তৃণমূল সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।  

শঙ্কর ঘোষ বলছেন, “ নারী-পুরুষ নির্বিশেষে রিচা হলেন বাংলার প্রথম ব্যক্তিত্ব যিনি বিশ্বকাপ জিতেছেন। তিনি যা করে দেখিয়েছেন, তা সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) পারেননি। অথচ বাংলার এই গর্বকে কলকাতার সরকার এবং ক্রীড়া দফতর সম্পূর্ণভাবে অবহেলা করেছে।” কেন এমন মনে করেন শঙ্কর, তা নিজেই ব্যাখ্যা দিয়েছেন তিনি।

বিজেপি বিধায়কের কথায়, “পুরো কলকাতা শহর জুড়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এবং মন্ত্রীদের হাসিমুখের হোর্ডিং ছড়িয়ে আছে, কিন্তু রিচার নামে একটা পোস্টারও নেই। ক্রীড়া দফতরের কোনও প্রতিনিধি বা মন্ত্রী দেখা পর্যন্ত করতে আসেননি রিচার সঙ্গে। এটা বাংলার ক্রীড়াবিদদের প্রতি চরম অসম্মান।”

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি রিচা ঘোষ ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপ জেতার পর রাজ্যজুড়ে অভিনন্দনের স্রোত বয়ে গেলেও সরকারি কোনও সংস্থা বা মন্ত্রী তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানায়নি। বিষয়টি নিয়ে তাই বিতর্ক সৃষ্টি হয়েছে।

শুক্রবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে রিচা নামার পর থেকেই শুরু হয়ে যায় সংবর্ধনার পর্ব। লাল গালিচায় পা রেখে, জাতীয় পতাকায় মোড়া হুডখোলা গাড়িতে চেপে শহরে ফেরেন বিশ্বজয়ী রিচা। সেখানে অবশ্য তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Goutam Deb)।

পুরসভা আগেই জানিয়েছিল রিচাকে ঘরে ফেরানোর জন্য সাজানো হবে পুরো শহর (Women's World Cup)। সেই মতোই হোর্ডিং, ব্যানারে ছেয়ে গিয়েছে রাস্তা। দিল্লি থেকে বাগডোগরায় নামতেই সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়। মাঝে মাঝে থামতেও হয় তাঁকে। কারণ বিশ্বকাপজয়ী মেয়ের জন্য বিভিন্ন ক্লাব ও সংগঠন নিজেদের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করেছিল। এরপর তাঁকে সোজা সুভাষপল্লির বাড়িতে পৌঁছে দেন মেয়র গৌতম।


```