Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তাল প্রতিবাদের পর ক্ষুদিরামের ছবি সরাল ‘জি-৫’, ফের চাওয়া হল নিঃশর্ত ক্ষমা

দ্য ওয়াল ব্যুরো: ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে সদ্য রিলিজ হয়েছে ওয়েব সিরিজ ‘অভয়-২’। কুনাল খেমু, রাম কাপুর, চাঙ্কি পাণ্ডে অভিনীত এই ওয়েব সিরিজের একটি এপিসোডের একটি দৃশ্যে দেখা গিয়েছিল থানার ক্রিমিনাল রেকর্ডের বোর্ডে ‘জ্বলজ্বল’ করছে বিপ্লবী ক্ষু

উত্তাল প্রতিবাদের পর ক্ষুদিরামের ছবি সরাল ‘জি-৫’, ফের চাওয়া হল নিঃশর্ত ক্ষমা

শেষ আপডেট: 17 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে সদ্য রিলিজ হয়েছে ওয়েব সিরিজ ‘অভয়-২’। কুনাল খেমু, রাম কাপুর, চাঙ্কি পাণ্ডে অভিনীত এই ওয়েব সিরিজের একটি এপিসোডের একটি দৃশ্যে দেখা গিয়েছিল থানার ক্রিমিনাল রেকর্ডের বোর্ডে ‘জ্বলজ্বল’ করছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি। এর পরই কার্যত ফুঁসে উঠেছিল বাঙালি। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছিল। শেষ পর্যন্ত ‘জি-৫ প্রিমিয়াম’ বিবৃতি দিয়ে জানিয়ে দিল, ওই দৃশ্য থেকে ক্ষুদিরামের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, “আমরা ভারতীয় ব্র্যান্ড হিসেবে গর্বিত। আমরা কখনওই চাই না ভারতীয়দের ভাবাবেগে আঘাত লাগুক। ওই ছবি সরিয়ে দেওয়া হয়েছে। আমরা আরও একবার নিঃশর্ত ক্ষমা চাইছি।” সোমবার রাতে এই বিবৃতি দিয়েছে জি-৫ প্রিমিয়াম। তবে দর্শকদের উদ্দেশে তারা আবেদন জানিয়েছে, অযথা এটা নিয়ে কেউ রাজনীতি করবেন না। এটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়নি। ওটিটি প্ল্যাটফর্ম এবং পরিচালকের তরফে আগেই বিবৃতি দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছিল। সঙ্গে বলা হয়েছিল যে, এপিসোডের ওই অংশে ক্ষুদিরাম বসুর ছবি ব্লার করে দেওয়া হয়েছে। সম্মানার্থে এবং তাঁদের ফিডব্যাক পেয়ে নির্দিষ্ট অংশের ছবি ব্লার করে দেওয়া হয়েছে।” কিন্তু তাতেও থামেনি প্রতিবাদ। বিভিন্ন বাম ও প্রগতিশীল সংগঠন কার্যত হইহই করে নেমে পড়ে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ক্যাম্পেইন এমন জায়গায় পৌঁছে যায় যা নিয়ে রীতিমতো শঙ্কিত হয়ে পড়ে ওটিটি প্ল্যাটফর্মটি। ফেসবুক পেজের লাইকের সংখ্যা হুহু করে কমতে শুরু করে। টুইটারেও কমে যায় ফলওয়ার সংখ্যা। সব মিলিয়ে তীব্র প্রতিবাদের মুখে পড়ে ক্ষুদিরামের ছবি সরানো হল দাগী অপরাধীদের পাশ থেকে।

```