
শেষ আপডেট: 27 September 2023 10:54
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পুলিশের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ (Sexual Abuse Case) । এমনকী দিনের পর দিন মহিলাকে ব্ল্যাকমেল করে টাকা গয়না হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে বাসুদেবপুর থানার এক সাব ইন্সপেক্টরের (Police) বিরুদ্ধে। অভিযুক্তের নাম সঞ্জীব সেন।

অভিযোগ, এরপর থেকে নানান অছিলায় সঞ্জীব সরকার তাঁকে ডেকে পাঠাতেন। খোয়ানো টাকা ফেরত পাওয়ার আশ্বাস দিয়ে একাধিকবার ওই মহিলার কাছ থেকে টাকা গয়না হাতিয়ে নেন। পরে ওই পুলিশ অফিসারের স্পর্ধা আরও বেড়ে গিয়েছিল বলেই তাঁর অভিযোগ।
তিনি জানিয়েছেন, এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই পুলিশ অফিসার। পরে সঞ্জীব তাঁকে ওই বাড়িতে ডেকে পাঠাতেন। সেখানেই দিনের পর দিন তাঁর উপর যৌন নির্যাতন চালিয়েছেন। এমনকী তাঁর আপত্তিকর ভিডিও মোবাইলে তুলে রেখেছিলেন। তিনি আসতে না চাইলেও ওই ভিডিওগুলি বাইরে ফাঁস করে দেওয়ার হুমকিও দিতেন ওই পুলিশ অফিসার।
অভিযোগকারিণীর আরও অভিযোগ, ওই পুলিশ অফিসার আগেও অন্যান্য মহিলাদের সঙ্গে একই কাণ্ড ঘটিয়েছেন। তিনি খোঁজখবর নিয়ে দেখেছেন, ওই পুলিশ অফিসার আগে নোয়াপাড়া থানায় পোস্টিং ছিলেন। সেই সময় এক বিধবা মহিলাকে তিনি লুকিয়ে বিয়ে করেন। পরে সেটা অস্বীকারও করেছিলেন সঞ্জীব। মহিলা ব্যবস্থা নিতে চাইলে তাঁরও আপত্তিকর ভিডিও বাজারের ছেড়ে দেওয়া হুমকিও দিয়েছিলেন। ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে এইভাবে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে তাঁদের ব্ল্যাকমেল করার অভিযোগ তুলেছেন অভিযোগকারিণী।
ক্রমাগত এই মানসিক চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়েই ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তবে পুলিশ এখনও ওই অফিসারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলেই তাঁর অভিযোগ। যদিও বাসুদেবপুর থানার পুলিশের দাবি, তাঁরা ওই মহিলার অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখছেন।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা হওয়া ‘অপরাধ’! গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে ভ্রণ নষ্টের চেষ্টা স্বামীর