Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কোন্নগর পুরসভার গেস্টহাউসে মধুচক্রের খোঁজ

দ্য ওয়াল ব্যুরো, হুগলি:  মধুচক্রের খোঁজে  কোন্নগর পুরসভার গেস্টহাউসে  অভিযান চালালো  সিআইডি। ঘটনাস্থল থেকে আটক করা হয় আট মহিলা ও চারজন পুরুষকে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন নাবালিকাকে। বুধবার রাতে সিআইডির দশ সদস্যের একটি দল হঠাৎই হানা দেয় এই

কোন্নগর পুরসভার গেস্টহাউসে মধুচক্রের খোঁজ

শেষ আপডেট: 12 July 2018 10:05

দ্য ওয়াল ব্যুরো, হুগলি:  মধুচক্রের খোঁজে  কোন্নগর পুরসভার গেস্টহাউসে  অভিযান চালালো  সিআইডি। ঘটনাস্থল থেকে আটক করা হয় আট মহিলা ও চারজন পুরুষকে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন নাবালিকাকে। বুধবার রাতে সিআইডির দশ সদস্যের একটি দল হঠাৎই হানা দেয় এই গেস্ট হাউসে। দীর্ঘদিন ধরে কোন্নগর স্টেশন লাগোয়া এই গেস্ট হাউসে দেহ ব্যবসা চলত বলে অভিযোগ করছিলেন বাসিন্দারা। সূত্রের খবর, দালাল মারফত গ্রাহক জোগাড় হত এখানে। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তরুণীদের ছবি পাঠানো হতো গ্রাহকদের। পছন্দ হলেই টাকার বিনিময়ে চলে আসত গ্রাহক। জানা গেছে  তারকেশ্বর, শেওড়াফুলি, বৈদ্যবাটি সহ বিভিন্ন এলাকার থেকে তরুণীরা আসতো এখানে। স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে পুরসভাকে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। পুরসভার চেয়ারম্যানের বাপ্পাদিত্য চ্যাটার্জী অবশ্য দাবি করেছেন, বিষয়টি তাঁর জানা ছিল না।  বছর দুয়েক আগে গেস্ট হাউসটি স্থানীয় এক ব্যবসায়ী  শ্যামল মণ্ডলকে লিজ দেওয়া হয়েছিল। ঘটনা জানার পরেই ওই লিজ বাতিল করা হয়েছে। পাশাপাশি পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, "যা হয়েছে তা খুবই নিন্দনীয়, গেস্ট হাউস লিজে ছিল। এমন ঘটনা বরদাস্ত করা হবে না। পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে।" স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন দাস বলেন, "অনেকদিন ধরেই চলছে। বলার সাহস নেই কারও। পুরসভাতেও অনেক অনৈতিক কাজ চলছে। বলতে গেলে মারধর করা হয়। ভয়ে কেউ মুখ খোলে না।" গেস্ট হাউসের ম্যানেজার সহ চারজনকে গ্রেফতার করেছে সিআইডি। শ্যামল মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। গেস্ট হাউসটিকে সিল করে দেন সিআইডির গোয়েন্দারা।      

```