Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিয়ালদহ শাখার একাধিক ট্রেন বাতিল মেরামতির জন্য! জানুন তালিকা

দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে সোমবার শিয়ালদহ-বনগাঁ শাখার (Sealdah-Bongaon) একাধিক ট্রেন বাতিল (Train Cancel) করা হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। বলা হয়েছে, লাইনে মেরামতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু শিয়ালদহ-বনগা

শিয়ালদহ শাখার একাধিক ট্রেন বাতিল মেরামতির জন্য! জানুন তালিকা

শেষ আপডেট: 20 January 2023 09:54

দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে সোমবার শিয়ালদহ-বনগাঁ শাখার (Sealdah-Bongaon) একাধিক ট্রেন বাতিল (Train Cancel) করা হয়েছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। বলা হয়েছে, লাইনে মেরামতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু শিয়ালদহ-বনগাঁ শাখা নয়, শিয়ালদহ-নৈহাটি (Sealdah-Naihati) রুটেরও একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে।

পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, দত্তপুকুর স্টেশনে লাইনের মেরামতি কাজের জন্য শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হবে। পাশাপাশি, টিটাগড় স্টেশনেও হবে মেরামতির কাজ। সেই কারণে শিয়াল-নৈহাটি শাখার বেশকয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

শনিবার বাতিল থাকবে যে ট্রেনগুলি:

  • আপ ৩১৬২৯ শিয়ালদহ-রানাঘাট ও ডাউন ৩১৬৩৬ রানাঘাট-শিয়ালদহ ট্রেন
  • আপ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮৬৩ শিয়ালদহ–বনগাঁ ও ডাউন ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদহ ট্রেন
  • ৩৩৬৫১ ও ৩৩৬৫২ শিয়ালদহ-হাবরা ট্রেন

রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকবে

  • আপ ৩১৬১৭ শিয়ালদহ-রানাঘাট ও ডাউন ৩১৬২২ রানাঘাট-শিয়ালদহ
  • আপ ৩১৪৭১, ৩১৪১৫ শিয়ালদহ-নৈহাটি ও ডাউন ৩১৪১৮, ৩১৪২০ নৈহাটি-শিয়ালদহ ট্রেন
  • আপ ৩১৩১৭ শিয়ালদহ-কল্যানী সীমান্ত ও ডাউন ৩১৩১৮ কল্যানী সীমান্ত-শিয়ালদহ ট্রেন
  • আপ ৩১২১৩, ৩১২২১ শিয়ালদহ-ব্যারাকপুর ও ডাউন ৩১২১৪, ৩১২২২ ব্যারাকপুর-শিয়ালদহ
  • আপ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ৩৩৮৬৩ শিয়ালদহ-বনগাঁ ও ডাউন ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮২২, ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদহ ট্রেন
  • আপ ৩৩৬৫১ শিয়ালদহ-হাবরা ও ডাউন ৩৩৬৫২ হাবরা-শিয়ালদহ ট্রেন

সোমবার যে ট্রেনগুলি বাতিল থাকবে

  • আপ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫ শিয়ালদহ-বনগাঁ ও ডাউন ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮২২ বনগাঁ-শিয়ালদহ ট্রেন
  • আপ ৩৩৬৫১ শিয়ালদহ-হাবরা ও ডাউন ৩৩৬৫২ হাবরা-শিয়ালদহ ট্রেন

দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার জল সরবরাহ বন্ধ থাকবে শনিবার! বিস্তারিত জানুন


```