Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্ষণ করে আগুন মহিলার গায়ে, ধর্ষককে জড়িয়ে ধরলেন জ্বলন্ত ধর্ষিতা! তার পর...

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ করে মহিলার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল ধর্ষক। কিন্তু দুঃস্বপ্নেও ভাবতে পারেনি, সে আগুন আসলে তার নিজেকেই পুড়িয়ে মারার অস্ত্র হবে। ধর্ষিতা মহিলা হাসপাতালে লড়াই করছেন জীবন-মরণ, ধর্ষক মারা গেছে। পুলিশ জানিয়েছে, মালদহের মান

ধর্ষণ করে আগুন মহিলার গায়ে, ধর্ষককে জড়িয়ে ধরলেন জ্বলন্ত ধর্ষিতা! তার পর...

শেষ আপডেট: 6 March 2019 09:58

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ করে মহিলার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল ধর্ষক। কিন্তু দুঃস্বপ্নেও ভাবতে পারেনি, সে আগুন আসলে তার নিজেকেই পুড়িয়ে মারার অস্ত্র হবে। ধর্ষিতা মহিলা হাসপাতালে লড়াই করছেন জীবন-মরণ, ধর্ষক মারা গেছে। পুলিশ জানিয়েছে, মালদহের মানিকচক থানার মথুরাপুর সুভাষ কলোনি এলাকায় পিন্টু শেখ নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। পিন্টু চাঁচলের বাসিন্দা। সুভাষ কলোনি এলাকার এক মহিলার সঙ্গে দীর্ঘ দিনের পরিচিতি ছিল তার। ওই মহিলার স্বামী মারা গেছেন প্রায় তিন বছর আগে। তাঁর চার মেয়ে। এক মেয়ের বিয়ে হয়ে গেছে।দু'মেয়ে পড়াশোনার জন্য হোস্টেলে থাকে। আর এক মেয়ে চাকরি সূত্রে বাইরে থাকেন। বাড়িতে ওই মহিলার এক দেওর থাকেন, তিনি অন্ধ। স্থানীয় সূত্রের খবর, সোমবার বিকেলে হঠাৎই অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন ওই মহিলা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভিতর থেকে পাওয়া যায় পিন্টু শেখ নামের যুবককেও। হাসপাতালে নিয়ে গেলে তাদের চিকিৎসা শুরু হয়। ভোর রাতে মারা যায় পিন্টু। আক্রান্ত ওই মহিলা জানিয়েছেন, অভিযুক্ত যুবকের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি রয়েছে তাঁর।এ দিন দুপুরে ওই যুবক তাঁর বাড়ি এসে দুপুরে ভাত খায়। "তার পরেই ও আচমকা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে, জোর করে ধর্ষণ করে।" --দাবি ওই মহিলার। অভিযোগ, এর পরে তাঁর গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় পিন্টু। সে পালাতে গেলে, ওই অবস্থায় কী করবেন বুঝতে না পেরে তিনি পিন্টুকেই জড়িয়ে ধরেন। আগুন লেগে যায় তার গায়েও। এর পরে কোনও ক্রমে তিনি বাড়ির বাইরে বেরিয়ে এলে প্রতিবেশীরা মহিলার গায়ে জল ঢেলে আগুন নেভান। একটি সূত্র অবশ্য বলছে, পিন্টু নিজেই আত্মহত্যা করতে চেয়েছিল ওই মহিলাকে পোড়ানোর পরে। মানিকচক থানার পুলিশ জানিয়েছে, দু'জন আগুনে পুড়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। দু'জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে এক জনের মৃত্যু হয়। দগ্ধ ওই মহিলা একটু সুস্থ হলেই জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। মৃত যুবকের পরিবারের সাথে কথা বলা হচ্ছে। এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি থানায়।

```