
শেষ আপডেট: 9 January 2023 14:32
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মদের ঠেকে প্রৌঢ়কে বেধড়ক মারধর করার অভিযোগ। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর ( Old Death ) । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শ্রীরামপুরের ( Serampore ) ২১ নম্বর ওয়ার্ডের বিধানপার্ক বৈষ্ণব পাড়ায়। বছর সাতান্নর মহেন্দ্র তাঁতি ওই পাড়ার বাসিন্দা। তিনি ওয়েলিংটন জুটমিলে কাজ করতেন।
গত শুক্রবার শ্রীরামপুর কাটাপোল এলাকার একটি মদের ঠেকে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর সঙ্গে অপূর্ব বাগ ওরফে ভাদু নামে এক যুবকের বচসা বাঁধে। অভিযোগ, সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরদিন সকালে কোনওভাবে বাড়ি ফিরে আসেন মহেন্দ্র। বাড়ি ফিরে ছেলে অরুণকে রাতের সমস্ত কথা জানান। এরপর ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিলেন বলে তাঁকে পরিবারের লোকজন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করেন। দুদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর সোমবার তাঁর মৃত্যু হয়। প্রৌঢ়ের পরিবার ভাদুর বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে রবিবার রাতেই একটি ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সোমবার তার বিরুদ্ধে খুনের মামলাও রুজু হয়েছে। ভাদুর বিরুদ্ধে এর আগে এক যুবককের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল। বোমাবাজি সহ একাধিক অপরাধমূলক ঘটনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
শ্রীরামপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু গাঙ্গুলী বলেন, মহেন্দ্র নিছকই একজন নিরীহ মানুষ ছিলেন। তাঁকে কেন মারা হল তা তদন্ত করে দেখতে বলেছি পুলিশকে। ওর পরিবার এবং আমরা দোষীর শাস্তি চাই।
নিশীথ গেরুয়ায়, রবি পুরসভায়, কোচবিহারে তৃণমূলের কোন্দল এখন নরম পাকের