Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Serampore: প্রিজন ভ্যান থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গেল সুপারি কিলার! শ্রীরামপুরে চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো: প্রিজন ভ্যান (Prison Van) থেকে পালিয়ে গেল শ্রীরামপুরের (Serampore) দাসপাড়ায় গৌতম দাস খুনের মূল অভিযুক্ত। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই পুলিশ কর্মীদের ধোঁকা দিয়ে ভ্যান থেকে ঝাঁপ মেরে পাল

Serampore: প্রিজন ভ্যান থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গেল সুপারি কিলার! শ্রীরামপুরে চাঞ্চল্য

শেষ আপডেট: 16 May 2022 09:27

দ্য ওয়াল ব্যুরো: প্রিজন ভ্যান (Prison Van) থেকে পালিয়ে গেল শ্রীরামপুরের (Serampore) দাসপাড়ায় গৌতম দাস খুনের মূল অভিযুক্ত। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই পুলিশ কর্মীদের ধোঁকা দিয়ে ভ্যান থেকে ঝাঁপ মেরে পালিয়ে যায় কৃষ্ণ সরকার। সুপারি কিলার হিসেবেই পুলিশের খাতায় তার নাম নথিভূক্ত রয়েছে।

গত বুধবার রাতে খুন হন এলাকার বাসিন্দা প্রৌঢ় গৌতম দাস। বৃহস্পতিবার এলাকার একটি পুকুর থেকে তাঁর দেহ মেলে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, সম্পত্তির লোভে দাদা গৌতমকে মারার জন্য কৃষ্ণকে সুপারি দিয়েছিল গৌতমের ভাই উজ্জ্বল দাস। কৃষ্ণকে গ্রেফতারের পরেই বিষয়টি সামনে আসে। এরপরেই পুলিশ উজ্জ্বল দাস ও তার ভগ্নিপতি বিজয় মণ্ডলকে গ্রেফতার করে।

শুক্রবার রাতে গ্রেফতারের পর শনিবার কৃষ্ণ ও উজ্জ্বলকে আদালতে পেশ করে হেফাজতে নেয় শ্রীরামপুর থানার পুলিশ। সোমবার শ্রীরামপুর (Searmpore) ওয়ালস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল কৃষ্ণকে। তখনই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় কৃষ্ণ। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


```