Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীরামপুরে রেললাইনের ধারে মিলল বোমা, বালতি করে রেখে গিয়েছিল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এবার রেললাইনের ধার থেকে মিলল বোমা। শ্রীরামপুরে রেল লাইনের পাশ থেকে শুক্রবার দুপুরে ওই বোমা উদ্ধার হয় (Serampore Bomb Rescued)। একটি বালতিতে রাখা ছিল বোমাগুলি। গোপন সূত্রে খবর পেয়ে চন্দনগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল

শ্রীরামপুরে রেললাইনের ধারে মিলল বোমা, বালতি করে রেখে গিয়েছিল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 15 September 2023 11:56

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এবার রেললাইনের ধার থেকে মিলল বোমা। শ্রীরামপুরে রেল লাইনের পাশ থেকে শুক্রবার দুপুরে ওই বোমা উদ্ধার হয় (Serampore Bomb Rescued)। একটি বালতিতে রাখা ছিল বোমাগুলি।

গোপন সূত্রে খবর পেয়ে চন্দনগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। লাইনের ধারে বালতিতে রাখা বোমা মিলতেই খবর দেওয়া হয় সিআইডির বম্ব স্কোয়াডকে (Serampore Bomb Rescued)। এরপর বম্ব ডিসপোজাল টিম এসে বোমা-সহ বালতি সরিয়ে নিয়ে যায়। হাওড়া বর্ধমান শাখার তিন নম্বর লাইনের ধারে আন্ডারপাশের কাছেই রাখা ছিল এই বোমা। তবে ট্রেন চলাচলে এর কোনও প্রভাব পরেনি।

চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, রেললাইনের ধারে ঝোপের পাশে বোমার বালতি রয়েছে বলে খবর পেয়েছিলেন তাঁরা। পরে সেগুলো উদ্ধার করা হয়। কী ধরনের বোমা দেখা হচ্ছে। কী উদ্দেশে দুষ্কৃতীরা রেললাইনের ধারে বোমাগুলো রেখেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

রেললাইনের ধারে বালতি করে রাখা বোমা উদ্ধারের খবরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। ভীত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তবে পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খুঁজে বার করা হবে। রাজ্যে পঞ্চায়েত ভোট মিটেছে সম্প্রতি। জায়গায় জায়গায় চলছে বোর্ড গঠনের পর্ব। পঞ্চায়েত ভোটে আগাগোড়া রাজ্যের বিভিন্ন এলাকায় চলেছে বোমা–গুলির লড়াই। সন্ত্রাসে রক্তাক্ত হয়েছে বাংলা। এই বোমাও তখনই মজুত করা কিনা খতিয়ে দেখছে পুলিশ।

রেললাইনের ধারে বোমা মেলার ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘এটা রেল সংক্রান্ত বিষয় নয়। আইন শৃঙ্খলার বিষয়। তাই রাজ্য পুলিশের এক্তিয়ারে পড়ে। কিছু হলে তারাই দেখবে।’’

আরও পড়ুন: শুভেন্দুর অনুষ্ঠান, টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের নালিশ বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে


```